সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা থেকে অপহৃত শিক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

গাইবান্ধা থেকে অপহৃত শিক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত এক শিক্ষার্থীকে ঢাকা সাভার থেকে উদ্ধার করা হয়েছে । এর সাথে অপহরণকারী হোসেন আলী (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৬ আগস্ট) রাতে সাদুল্লাপুরের ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয় । গ্রেপ্তারকৃত যুবক হোসেন আলী সাদুল্লাপুর উপজেলার চকভগবানপুর গ্রামের মৃত্যু মুসা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হোসেন আলী স্থানীয় উপজেলার দৌলতপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে গত ৬ জানুয়ারি অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সাদুল্লাহপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে আসামিকে গ্রেফতার ও শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশই তৎপরতায় অব্যাহত থাকে। এর এক পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার গত ৫ আগস্ট ঢাকা সাভারের গেন্ডা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত হোসেন আলীকে গ্রেপ্তার এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেন ।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার বলেন, অপহরণ মামলা দায়েরের পর থেকে অপহরণকারী যুবক শিক্ষার্থীকে নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর তার অবস্থান সনাক্ত করতে গিয়ে গোয়েন্দা নজরদারি জোরদারের পর তাকে গ্রেফতার করা হয়।


 

আরও

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

সারা দেশ

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (৪ অ...

২০২৬-১০-০৫ ১৭:১৬

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

সারা দেশ

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবো, এক...

২০২৬-১০-০৫ ১৭:১৫

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশ

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই নীলফামারীর ৬ উপজেলায় এখন ব্যস্ত সময় পার...

২০২৬-১০-০৫ ১৪:০৩