শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

‎‎বিসিক আইন অনুযায়ী শিল্পনগরীর নির্ধারিত প্লট শুধুমাত্র শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে আবাসিক, বাণিজ্যিক বা খাবার দোকানের অনুমোদন নেই। কিন্তু গাইবান্ধায় আইন লঙ্ঘন করে বিসিক শিল্পনগরীর ভেতরে গড়ে উঠেছে একাধিক খাবারের দোকান। অভিযোগ উঠেছে, শুধু খরিদ্দার নয়, দোকানগুলোকে কেন্দ্র করে বিকেল থেকে রাত পর্যন্ত জমে উঠছে অবাঞ্ছিত আড্ডা। এতে শিল্পনগরীর নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারখানার মালিক ও শ্রমিকরা।

শনিবার ( ১১ জুলাই) সকালের দিকে বিসিক শিল্প নগরী এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় এমন চিত্র। ‎এলাকাবাসীর পক্ষ থেকেও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। খাবারের দোকানের কারণে বিসিক ও আশেপাশের এলাকা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

‎সূত্রে জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ধানঘড়া এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতর চা-ভাত-ফাস্টফুডের দোকান দীর্ঘদিন ধরে চলছে। এসব দোকানের বিসিক কর্তৃপক্ষের বৈধ অনুমোদন নেই বলে অভিযোগ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা মালিক বলেন, বিসিককে মাসোহারা দেয় কি না জানি না, তবে কাগজপত্র নেই। শিল্পনগরীতে কারখানা করতে গেলে বহু নিয়ম মানতে হয়, আর এরা কিছু না মেনেই ব্যবসা করছে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানগুলোতে শ্রমিক, বহিরাগত যুবক ও বিভিন্ন বয়সের মানুষের ভিড়। চা-সিগারেট আর ভাতের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলছে।

‎কারখানা মালিকদের মতে, শিল্পনগরীতে অপ্রয়োজনীয় মানুষের জটলা নিরাপত্তার জন্য বড় হুমকি। মালামাল চুরি, কারখানার রেকি করা, এমনকি অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে। কারণ দোকানগুলোতে গ্যাসের চুলা ও অসাবধানতায় আগুন লাগার সম্ভাবনা থাকে।

‎এ বিষয়ে গাইবান্ধা বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস বলেন, দোকানগুলো বিসিকের জায়গার বাইরে। তবে অভিযোগের বিষয়ে থানা ও জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

আরও

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

সারা দেশ

মাগুরায় শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে শালিখা উপজেলা বিএনপ...

২০২৬-০৭-১১ ২০:০৬

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

সারা দেশ

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁ...

২০২৬-০৭-১১ ২০:০৫

গাইবান্ধায় হানিফ পরিবহনের পিছনে পিকআপের ধাক্কায় চালক নিহত

সারা দেশ

গাইবান্ধায় হানিফ পরিবহনের পিছনে পিকআপের ধাক্কায় চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা বিকল হানিফ পরিবহনের পিছনে পিকআপে ধাক্কায় আমির হোসেন (৪২) নামের ওই...

২০২৬-০৭-১১ ২০:০৩

১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা

সারা দেশ

১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারের দানবাক্সে ১৮ দিনে জমা হওয়া অর্থ ও অন্যান্য মূল্যবান সম্পদ গণনা সম্পন্ন হয়েছ...

২০২৬-০৭-১১ ২০:০১

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের ধর্মঘট

সারা দেশ

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নড়াইলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘরের কর্মচারী...

২০২৬-০৭-১১ ১৮:৪২

মীরসরাই ট্র্যাজেডীর ১৫তম বর্ষপূর্তি আজ,নানা আয়োজনে নিহতদের স্মরণ

সারা দেশ

মীরসরাই ট্র্যাজেডীর ১৫তম বর্ষপূর্তি আজ,নানা আয়োজনে নিহতদের স্মরণ

চট্টগ্রামের মীরসরাই ট্র্যাজেডির সেই হৃদয়স্পর্শী ঘটনা আজো মীরসরাইবাসীর মনকে ব্যথিত করে তোলে। এ ঘটনার ১৫ বছর হয়ে গেলেও আজো...

২০২৬-০৭-১১ ১৮:৪০