মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪টি মামলায় জরিমানা

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪টি মামলায় জরিমানা

ফেনীর দাগনভূঞা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪টি মামলায় ৩১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দাগনভূঞা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

​ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দুপুরে দাগনভূঞা বাজারের ‘বাংলা হোটেল’ ও ‘মদিনা হোটেল’-এ অভিযান চালায় ​ভ্রাম্যমান আদালত। অভিযানকালে হোটেল দুটির রান্নাঘরে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। বিশেষ করে- ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস একসাথে স্তূপ করে রাখায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' অনুযায়ী বাংলা হোটেলকে ২০ হাজার টাকা, মদিনা হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্য করে হেলমেট ও বৈধ লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২ জন আরোহীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।​ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রশাসনের এই ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩