বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে ৫০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য, পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত

ফেনীর সোনাগাজীতে ৫০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য, পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত

সোনাগাজী উপজেলায় ১১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০টিতে প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষক নেই।

প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে উপজেলায় ৬২জন সহকারি শিক্ষকেরও পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। এ অবস্থায় দ্রুত প্রধান ও সহকারি শিক্ষকের পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা। এমনকি জনবল সংকটে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৩৬টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক আছেন। বাকি বিদ্যালয় গুলোর মধ্যে ২৪টিতে চলতি দায়িত্ব এবং ৫০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। সে হিসাবে ৬৭ দশমিক ২৭শতাংশ বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন। এতে করে তাঁদেরকে প্রশসানিক ও দাপ্তরিক কাজের জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এছাড়া উপজেলায় ১১০টি বিদ্যালয়ে সহকারি শিক্ষকের ৬৭২টি অনুমোদিত পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৬১০জন।

এদিকে উপজেলায় বিদ্যালয় তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের চিত্র আরও করুণ। অফিসে শিক্ষা কর্মকর্তাসহ ১১টি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র তিনজন। পাঁচটি ক্লাষ্টারের জন্য পাঁচজন সকারি শিক্ষা অফিসার কর্মরত থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। এছাড়া দাপ্তরিক কাজের জন্য তিনজন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটরের পথ থাকলেও সেখানে একজনও নেই। উচ্চমান সহকারির পদটি দীর্ঘ সাত বছর ধরে শূন্য রয়েছে।

উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুরো বিদ্যালয় শিক্ষার্থীর পদচারণে মুখর। প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষকেরা কেউ ক্লাস নিচ্ছেন। কেউ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিক উল্যাহ ক্লাস নিয়ে এক ফাঁকে তাঁর কক্ষে আসেন। তখন তিনি বলেন, ২০২২ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ চন্দ্র দাস অবসরে যান। এর পর থেকে তিনি জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। এখানে শিক্ষার্থী বেশি। কাজের চাপ বেশি।
উপজেলার পূর্ব বড়ধলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েক বছর থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য। ওই বিদ্যালয়ে ২১জন শিক্ষার্থী আছে। শিক্ষকের পদ ছয়টি হলেও কর্মরত রয়েছেন মাত্র তিনজন। এর মধ্যে প্রধান শিক্ষকসহ তিনটি পদ খালি নেই। এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, বিদ্যালয়টিতে তিনি ছাড়া দুজন মহিলা সরকারি শিক্ষক রয়েছেন। মাঝে-মধ্যে বিভিন্ন দাপ্তরিক কাজে তাঁকে শিক্ষা অফিসসহ উপজেলার সদরের বিভিন্ন দপ্তরে যেতে হয়। ওই সময় অপর দুজন পুরো বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেনির সব বিষয় পড়াতে হয়। মাত্র দুজন দিয়ে বিদ্যালয়টির পাঠদান করাসহ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা অনেক কষ্টের হয়ে গেছে।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, পূর্ণকালীন প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় চালানো অনেক কঠিন। পদোন্নতি সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলা চলমান থাকায় নিয়োগ প্রক্রিয়া আটকে আছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম বলেন, উপজেলায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদে ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ হয়। ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হয়ে থাকেন। পদোন্নতির মাধ্যমে যাঁরা প্রধান শিক্ষক হবেন, তাঁদের নামের তালিকার নথি মন্ত্রণালয়ে জমা আছে। সেখান থেকে অনুমোদন হলে উপজেলায় পদ পূরণ হবে। অন্যদের পদোন্নতির নথি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে আছে। ২০১৩ সালে রেজিস্ট্রিকৃত বিদ্যালয়গুলো জাতীয়করণ হওয়ার কারণে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসেও সহকারি শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে পাঁচটি। এর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র একজন। এতে করে উপজেলার ১১০টি বিদ্যালয়ের আনুষাঙ্গিন কাজ দেখা-শোনা ও তদারকি করা তাঁদের দুজনের পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় উপজেলায় প্রায় ৭০টির বেশি বিদ্যালয়ের দপ্তরির পদও শূন্য রয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী। বর্তমান শিক্ষা বান্ধব সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা করছেন।

আরও

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

সারা দেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে...

২০২৬-০৮-২০ ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা...

২০২৬-০৮-২০ ২১:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

সারা দেশ

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

২০২৬-০৮-২০ ২০:৩১

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

সারা দেশ

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নি...

২০২৬-০৮-২০ ২০:২৯

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

সারা দেশ

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

ইটের স্তূপ আর শহুরে ব্যস্ততার মাঝে এক টুকরো সবুজ বেঁচে থাকার বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা। রক্ত দিয়ে দেশকে ভালোবেসে যা...

২০২৬-০৮-২০ ১৯:৩৪