শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। দলের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামাল চোটে পড়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে, ফলে ফাইনালের আগে স্পেন টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সী এই তারকা উইঙ্গারকে। শুধু তাই নয়, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজও দেখা গেছে। যা স্পেন শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ অনুশীলনে সতীর্থদের সঙ্গে অংশ নেননি তিনি। আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মেডিকেল টিম। তবে এখন পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ইয়ামালের ইনজুরির বিস্তারিত জানায়নি।

চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন তিনি। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারে।

তাই বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন—ফাইনালে কি শতভাগ ফিট ইয়ামালকে পাওয়া যাবে?

আরও

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

নিজের কৌশল নিয়ে চলতি বিশ্বকাপে বারবারই সমালোচনার শিকার হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউটের সব ম্যাচেই আর্জ...

২০২৬-০৭-১৫ ২২:৫১

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

খেলাধুলা

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ও ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্প...

২০২৬-০৭-১৫ ২২:৪৩