সোমবার, ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। তবে শেষ ম্যাচের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। তবে শেষ ম্যাচের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়েছেন এই স্পিনিং অলরাউন্ডার

মেহেদী বলেন, ‘দলের সমস্যা এটা বলব না। আসলে ব্যাটসম্যানরা ফর্মে থাকলে খেলার দৃশ্যটা অন্যরকম হতো। যেহেতু তিনটা ম্যাচের ভিতর ব্যাটসম্যানরা একটাতে ভালো শুরু দিয়েছে, বাকি দুইটাতে দেয়ই নাই। আমার মনে হয় এখানে আমরা একটু পিছিয়ে গেছি। ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকতো, সিরিজটা হয়তোবা ভালো হতো।’

প্রথম ম্যাচ ব্যাট হাতে ২২ বলে ২৯, বল হাতে ৪ ওভারে ৭.২৫ ইকোনোমিতে একটি উইকেট নেন মেহেদী। কিন্তু পরের দুটো ম্যাচে তাকে বাদ দেওয়া হয়। এ নিয়ে আক্ষেপ আছে কি না তা জানতে চাইলে মেহেদী বলেন, ‘আক্ষেপ তো প্রতিনিয়ত করে। দেখেন ক্রিকেটার হিসেবে আমি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলি। কিন্তু সেখানেও আমি নিয়মিত সুযোগ পাই না। 

‘দেখা যায় সবসময় দলগত কম্বিনেশন কিংবা ম্যাচ-আপের মারপ্যাঁচে আমাকে বাদ পড়তে হয়। একজন খেলোয়াড় হিসেবে বিষয়টা আমার জন্য সত্যিই খুব হতাশাজনক। আমি যদি নিয়মিত খেলার সুযোগ পেতাম, তাহলে হয়তো বর্তমানে যে ধরনের পারফর্ম করছি, এরচেয়ে আরও অনেক ভালো করার সুযোগ থাকত আমার’—যোগ করেন মেহেদী।

শেখ মেহেদী আরও বলেন, ‘আপনারা হয়তো বা জানেন, আর এটা সবাই জানে যে আমি নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ পাই না। একটা বিষয় খেয়াল করে দেখুন, বাংলাদেশে একজন ব্যাটার যেভাবে টানা সুযোগ পায়, একজন বোলার হিসেবে কিন্তু কেউ সেভাবে সুযোগ পায় না।’

নিজেকে সেরা বোলারদের একজন দাবি করে মেহেদী বলেন, ‘আপনি যদি আমাদের বাংলাদেশের সেরা দুজন টি-টোয়েন্টি ব্যাটসম্যানের কথা ভাবেন, আপনারা কিন্তু কখনোই তাঁদের দল থেকে বাদ দেবেন না। তাহলে বাংলাদেশের সেরা দুজন বোলারের ক্ষেত্রে কেন এমনটা হবে না? যাদের মধ্যে একজন প্রায় আমি নিজেই।’

‘আপনি যদি ইকোনমি রেট দেখেন, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবথেকে কম ইকোনমি কিন্তু আমার। অথচ এরপরেও আমি দলে নিয়মিত নই। ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে নিয়মটা খাটছে, বোলারদের বেলায় ঠিক তার উল্টোটা হচ্ছে। আমি আসলেই জানি না এমনটা কেন হচ্ছে’—আরও যোগ করেন তিনি।

আরও

মেসির ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন কাসেমিরো

খেলাধুলা

মেসির ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন কাসেমিরো

মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে রাজি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। গত জুনে ম্যানচেস্টার ইউনাইটেডে...

২০২৬-০৬-২১ ০৮:০৯

প্রথমে গোল হজমের পরও জয়, দ্বিতীয় রাউন্ডে জার্মানি

খেলাধুলা

প্রথমে গোল হজমের পরও জয়, দ্বিতীয় রাউন্ডে জার্মানি

ম্যাচের অর্ধেকটা সময়জুড়ে ছিল আইভরি কোস্টের আধিপত্য। প্রথমার্ধে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে লিডও নিয়েছিল আফ্রি...

২০২৬-০৬-২১ ০৮:০৭

সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা

খেলাধুলা

সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের চেনা রক্ষণাত্মক দেওয়ালকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রু...

২০২৬-০৬-২১ ০৮:০৫

মাঠে ব্রাজিল তারকার জোড়া গোল, গ্যালারিতে কাঁদলেন মা

খেলাধুলা

মাঠে ব্রাজিল তারকার জোড়া গোল, গ্যালারিতে কাঁদলেন মা

মাঠে তখন বিশ্বজয়ের মিশন নিয়ে খেলছে সেলেসাওরা। হাইতির রক্ষণভাগ চূর্ণ করে ব্রাজিলের ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার মাতিউস ক...

২০২৬-০৬-২১ ০৮:০৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যা...

২০২৬-০৬-২০ ২৩:২৬