রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এক দেশে খেলা, আরেক দেশে ইরানের অনুশীলন

এক দেশে খেলা, আরেক দেশে ইরানের অনুশীলন

মধ্যপ্রচ্যে সংঘাতের কারণে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। তারা টুর্নামেন্টে খেলবে। সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে তাদের অনুশীলন হবে প্রতিযোগিতার আরেক আয়োজক দেশ মেক্সিকোতে।

ইরানিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট গতকাল (শনিবার) বলেছেন, তাদের বিশ্বকাপের প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুমোদন দিয়েছে ফিফা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো নিজ নিজ ক্যাম্পে ম্যাচের আগে ও পরে অনুশীলন করবে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ ফেডারেশনের গণমাধ্যম কর্মকর্তার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। অবশ্য ফিফা এই পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

ফেডারেশন জানিয়েছে, সান ডিয়েগোর ঠিক দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় তাঁবু বসাবে তাদের দল। তাজ এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর সব দলের বেস ক্যাম্প অবশ্যই ফিফার অনুমোদিত হতে হবে। সৌভাগ্যবশত, আমাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, পাশাপাশি গতকাল তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ওয়েবিনার বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের  ঘাঁটি সরিয়ে নেওয়ার অনুরোধ অনুমোদিত হয়েছে।’

ইরান ‘জি’ গ্রুপের ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। এই ভেন্যুতে ১৫ ও ২১ জুন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম। তারপর ২৬ জুন ওয়াশিংটনের সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান।

দেশটির ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্প সরানোর ফলে সম্ভাব্য ভিসা জটিলতারও অবসান ঘটবে। প্রেসিডেন্ট বলেছেন, ইরান এয়ার ফ্লাইটে করে তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করবে। 

ইরান টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপে খেলবে। জীবনেও তারা প্রথম রাউন্ডের বাধা পার করতে পারেনি।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০