বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

এই বছরের শেষের দিকে আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এই বছরের শেষের দিকে আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি আশা প্রকাশ করে বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ নাগাদ অন্তত পাইলট প্রকল্পের কাজ দৃশ্যমান হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গঠিত কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন কীভাবে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

বুড়ি তিস্তা পুনঃখনন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, আগের সরকার ১৩০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় পাঁচটি গ্রুপে কাজ শুরু করতে চাইলেও বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি। চলতি মাসের মাঝামাঝি সময়ে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মামলা প্রত্যাহারসহ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকায় তিস্তার তীব্র নদীভাঙন পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনে মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো মানুষের একটি ঘর বা এক ইঞ্চি জমিও যাতে নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩