মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঈদযাত্রায় র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা: মাঠে ৩২ টিম, কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা নজরদারি

ঈদযাত্রায় র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা: মাঠে ৩২ টিম, কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা নজরদারি

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও সংলগ্ন এলাকাগুলোতে র‍্যাবের ৩২টি টিমের পাশাপাশি গোয়েন্দা নজরদারির জন্য ৬টি সিভিল টিম সার্বক্ষণিক কাজ করবে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ জনাকীর্ণ এলাকাগুলোতে র‍্যাবের আভিযানিক দল মোতায়েন থাকবে। অপরাধ দমনে নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ (শক্তিশালী টহল) ও ‘ফুট পেট্রোলিং’ (পায়ে হেঁটে টহল) পরিচালনা করা হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে। এই নিরাপত্তা কার্যক্রম ঈদের দিন এবং পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি স্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী যাতায়াতের সময় হয়রানির শিকার হলে বা টিকিটের অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সরাসরি এই কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া প্রায় পৌনে দুই কোটি মানুষের ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এই সুযোগে চুরি, ছিনতাই বা ডাকাতি রোধে রাত ও দিনে সমানতালে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সাম্প্রতিক অভিযানে র‍্যাব একটি বিদেশি পিস্তল, বিপুল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে, যা অপরাধ দমনে বাহিনীর কঠোর অবস্থানের প্রতিফলন। জনসাধারণ যাতে নিরাপদে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব সদস্যরা ২৪ ঘণ্টা মাঠে থাকবেন।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫