বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

এআই ক্যামেরার নজরদারিতে বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র

এআই ক্যামেরার নজরদারিতে বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ক্যামেরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয়ভাবে মামলা কার্যক্রম চালু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্রাফিক সিগন্যাল অমান্য, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা সিটবেল্ট ব্যবহার না করার মতো নিয়মভঙ্গ এখন ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে এই প্রযুক্তি চালুর পর থেকেই দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চালকেরা এখন লাল বাতিতে থেমে নিয়ম মেনে সবুজ সংকেতের অপেক্ষা করছেন। মোটরসাইকেল চালকদের মধ্যেও জেব্রা ক্রসিং ও স্টপ লাইনের নিয়ম মানার প্রবণতা বেড়েছে।

চালক ও পথচারীদের মতে, আগে অনেকেই তাড়াহুড়ো করে ট্রাফিক আইন ভঙ্গ করলেও এখন এআই ক্যামেরার নজরদারির কারণে সবাই বেশি সতর্ক হয়ে চলছেন। বিশেষ করে সিটবেল্ট ও হেলমেট ব্যবহারের হারও আগের তুলনায় বেড়েছে।

শাহবাগ থানার ট্রাফিক ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে আইন প্রয়োগ সহজ হয়েছে এবং মানুষও বুঝতে পারছে যে নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বিশেষ করে রাইড শেয়ারিং সেবার চালকদের মধ্যে আইন লঙ্ঘনের প্রবণতা বেশি ছিল। এখন তাদের মধ্যেও সচেতনতা বাড়ছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমাবে।”

আরও

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

জাতীয়

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে...

২০২৬-০৭-০১ ১৫:১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

জাতীয়

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৭-০১ ০৯:১৯

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৬-৩০ ২২:১৮

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী ন...

২০২৬-০৬-৩০ ২১:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহ...

২০২৬-০৬-৩০ ১৮:০৮

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি...

২০২৬-০৬-৩০ ১৮:০৭