বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দিনাজপুরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

দিনাজপুরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

দেশের অধিকাংশ মানুষ যখন শেষ রমজানের প্রস্তুতিতে ব্যস্ত, তখন দিনাজপুরের কয়েকটি উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন শত শত মুসল্লি।

শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন গ্রামে ঈদের তকবিরে মুখর হয়ে ওঠে পরিবেশ। জানা গেছে, জেলার অন্তত ছয়টি উপজেলার প্রায় ৫০টি গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন পোশাকে সজ্জিত মুসল্লিরা দলে দলে স্থানীয় ঈদগাহ ও মসজিদে অংশ নেন।

শহরসংলগ্ন মির্জাপুরের চারুবাগান এলাকায় বাবে মদিনা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার, জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এবং চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রামের রাবারড্যাম এলাকা ও জগন্নাথপুর গ্রামের চিরি নদীর পাড়ে সকাল ৯টায় পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

কাহারোল ও বিরল উপজেলাতেও একাধিক স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের জয়ানন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা ও পশ্চিম বনগাঁ জামে মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বীরগঞ্জ উপজেলার কিছু এলাকাতেও ছোট পরিসরে জামাত অনুষ্ঠিত হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার অন্তত ২০টি গ্রামে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ২০০৭ সাল থেকে দিনাজপুরের একটি অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।

নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়। বিভিন্ন স্থানে ছোটখাটো মেলা ও শিশুদের আনন্দ-উচ্ছ্বাসও লক্ষ করা গেছে।

এক মুসল্লি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছি। এটি আমাদের কাছে ইবাদতের একটি অংশ।”

তবে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপন করা হলেও দিনাজপুরের এসব এলাকায় ভিন্নধর্মী এ প্রথা প্রতিবছরই উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসছে।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬