মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দিনাজপুর-কুড়িগ্রামে র‌্যাবের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুর-কুড়িগ্রামে র‌্যাবের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুর ও কুড়িগ্রামে র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক যৌথ মোবাইল কোর্ট অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‌্যাব-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, অবৈধ মজুতদারি প্রতিরোধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাব।

এর ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর সদর পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে হৃদয় এগ্রো ইন্ডাস্ট্রির মালিক মো. ইমরান খানকে ১০ হাজার টাকা, ফুড কেয়ারের মালিক মো. কবিরকে ৩০ হাজার টাকা এবং বিএ ফুড অ্যান্ড বেকারির স্বত্বাধিকারী আনন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রাম জেলায় অভিযান চালায় র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ দল। এ সময় ঔষধ ও খাদ্যপণ্যের মান, মেয়াদ এবং বাজার পরিস্থিতি যাচাইয়ের পাশাপাশি অবৈধ মজুতদারি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি অনুমোদন ছাড়া উৎপাদিত খাদ্যপণ্যে ব্যাচ নম্বর, ট্রেডমার্ক, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

র‌্যাব-১৩ জানিয়েছে, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আরও

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

সারা দেশ

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাব...

২০২৬-০৯-০১ ১৪:১৩

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার স...

২০২৬-০৯-০১ ১৪:১০

ফেনীতে যৌথ তৎপরতায়  ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

সারা দেশ

ফেনীতে যৌথ তৎপরতায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছ...

২০২৬-০৯-০১ ১৪:০৮

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

সারা দেশ

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

দিনমজুর মুকুল মিয়ার ৫জনের সংসারে এখন ঘন অন্ধকার নেমে এসেছে। দু’বছর ধরে সে শয্যাসায়ী। দুই মেয়ে এবং একমাত্র ছেলের লেখাপড়া...

২০২৬-০৯-০১ ১৪:০৭

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজে...

২০২৬-০৯-০১ ১৪:০৬