বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ধ*র্ষণের অভিযোগে গ্রেফতারের মুখে ভারতীয় ক্রিকেটার

ধ*র্ষণের অভিযোগে গ্রেফতারের মুখে ভারতীয় ক্রিকেটার

এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিসহ গুরুতর অপরাধের অভিযোগে দিল্লি ক্যাপিটালস ও বাংলার ২৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সে্সই থে অভিযোগকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার স্বার্থে অভিষেকের ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

আইপিএল ২০২৬ শেষ হওয়ার পরপরই গত জুন মাসে হুগলি জেলার মগরা থানায় (অভিষেক পোড়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই মেডিকেল ছাত্রী ও তাঁর মা। ভুক্তভোগীর দাবি, অভিষেকের সাথে তাঁর তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল। অভিযোগে বলা হয়, সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার  একাধিক জামিনঅযোগ্য ধারা—যার মধ্যে রয়েছে ধর্ষণ, অপরাধমূলক হুমকি প্রদান—এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

আদালত স্পষ্টভাবে পুলিশকে নির্দেশ দিয়েছে যে, ইন্টারনেটে কোনো আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া রোধ করতে এবং অভিযোগকারীর সম্মান ও প্রাইভেসি রক্ষা করতে অভিষেকের সমস্ত মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস অবিলম্বে সিজ (জব্দ) করতে হবে।

 

অভিযোগ প্রকাশ্যে আসার পর শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে আসছেন এই তরুণ ক্রিকেটার। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, "আমি এখন ভালো খেলছি, তাই এসব কথা সামনে আসছে। পুলিশ যখন তদন্ত করবে, তখন এ নিয়ে কথা বলব।"

তবে আদালত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় অভিষেক পোড়েলের উদীয়মান ক্যারিয়ার এখন বড় ধরনের আইনি সংকটে পড়েছে:

 

  • দিল্লি ক্যাপিটালসের চুক্তি: আইপিএল ২০২৬ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে রিটেইন করেছিল, যেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন।

  • বাংলা রাজ্য দল: ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলা রঞ্জি দলের নিয়মিত উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলছিলেন।

আইনি নীতি অনুযায়ী আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে নির্দোষ ধরা হলেও, জামিনঅযোগ্য ধারায় অবিলম্বে গ্রেপ্তারের এই আদেশ তাঁর ক্রিকেট ক্যারিয়ার ও পেশাদার ভবিষ্যৎকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

আরও

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ফিফার সামনে জটিল সমীকরণ!

খেলাধুলা

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ফিফার সামনে জটিল সমীকরণ!

সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩৪ ফিফা বিশ্বকাপের এখনও প্রায় আট বছর বাকি। তবে টুর্নামেন্টটির সূচি নির্ধারণ নিয়েই ইতোমধ্য...

২০২৬-০৭-২১ ২৩:২২

এক বিশ্বকাপেই যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ

খেলাধুলা

এক বিশ্বকাপেই যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ

বিগত আসরগুলোর চেয়ে দীর্ঘ সময় ধরে চলা এবারের বিশ্বকাপ কি শুধুই ম্যাচের সংখ্যা বাড়িয়েছে, নাকি বদলে দিয়েছে ফুটবল ইতিহা...

২০২৬-০৭-২১ ২৩:১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার অন্তত তিন ম্যাচের নি...

২০২৬-০৭-২১ ২২:৪৯

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

খেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

স্পেনের রাষ্ট্রীয় ডাক পরিষেবা ও কুরিয়ার সংস্থা কোরেওস বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলকে বিশেষ সম্মাননা জানিয়েছে। লা রোজাদের উৎ...

২০২৬-০৭-২১ ২২:৩৩

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সং...

২০২৬-০৭-২১ ২২:২৮

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

খেলাধুলা

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনা কোচ কথাই বলতে পারেননি ঠিকভাবে। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছেড়ে যান। লিওনেল স্...

২০২৬-০৭-২১ ২২:১৩