রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ঢাকায় আসছেন হামজাদের কোচ

ঢাকায় আসছেন হামজাদের কোচ

হামজা-সামিতদের কোচ কে হচ্ছেন এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেনি। তবে আগামীকাল (২১ মে) সকালে ঢাকায় এমিরেটসের ফ্লাইটে আসছেন হামজাদের নতুন কোচ থমাস ঢুলি। তিনি বাংলাদেশে আসার পরই বাফুফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

থমাস ঢুলি বাংলাদেশ দলের কোচ হচ্ছেন এটা গত তিন-চার দিন ধরেই বোঝা যাচ্ছিল। যদিও বাফুফে এটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবেও প্রকাশ করেনি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বারবারই বলেছিলেন, ক্যাম্পের শুরু থেকেই নতুন কোচ থাকবেন।

২৩ মে প্রিমিয়ার ফুটবল লিগের শেষ ম্যাচ। এরপর দিন থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই মোতাবেক নতুন কোচকে দুই দিন আগেই বাংলাদেশে আনছে বাফুফে।

জাতীয় ফুটবল দলের কোচের বিষয়টি দেখভাল করে জাতীয় দল কমিটি। সেই কমিটির সর্বশেষ সভায় ওয়েলসের কোচ কোলম্যানকে কোচ করা সম্ভব না এমনটা সিদ্ধান্ত হয়েছিল। অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্যে একজন হবেন সেটা থমাস ঢুলি হওয়ার সম্ভাবনা বেশি এ রকম আলোচনা হলেও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। যদিও এই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সভাপতি তাবিথ আউয়ালের ওপরই দিয়েছিল কমিটি। সভাপতি তাবিথ আউয়াল আবার জাতীয় দল কমিটির সভাপতি। আজ কিছুক্ষণ আগে জাতীয় দল কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল সকালে কোচের আগমনের বিষয়টি জানানো হয়।


বাফুফের সঙ্গে ক্যাবরেরা চুক্তি শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগে। আজ সন্ধ্যায় বাফুফে ফেসবুক পেজে হ্যাভিয়ের ক্যাবরেরাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। নতুন কোচরে আগমনে এটাও একটা ইঙ্গিত। আগামীকাল নতুন কোচের আগমন নিয়ে বাফুফে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে। বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ আগামীকাল একটি ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। যদিও সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেবে না বাফুফে।

থমাস ঢুলিকে কোচ হিসেবে মেনে নিতে চাইছেন সমর্থকদের একাংশ। গত দুই দিন যাবৎ বাফুফে ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেছেন তারা। আগামীকালও কর্মসূচি রয়েছে তাদের। থমাস ঢুলি গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন। সেখান থেকে পদত্যাগ করার পরই মূলত আলোচনা ছিল তিনি হামজাদের কোচ হচ্ছেন। ঢুলি ফিলিপাইনকে এশিয়া কাপে উঠিয়েছিলেন। কোচ হিসেবে তার জাতীয় দল ও ক্লাবের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অনেক। খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার বর্ণাঢ্য। জার্মান বুন্দেসলিগা এবং আমেরিকার হয়ে ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে ঢুলি আমেরিকার অধিনায়কত্ব করেন।

আরও

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪