শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার সড়কে কঠোর নজরদারি, ট্রাফিক আইন ভাঙলে গ্রেপ্তারি পরোয়ানার ঝুঁকি

ঢাকার সড়কে কঠোর নজরদারি, ট্রাফিক আইন ভাঙলে গ্রেপ্তারি পরোয়ানার ঝুঁকি

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এবার প্রযুক্তিনির্ভর কঠোর ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে হাজির না হলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক ও চালকদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ডিএমপি সদর দপ্তর বা ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

ডিএমপি জানিয়েছে, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ হিসেবে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

এছাড়া সতর্ক করে বলা হয়েছে, সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের নামে কেউ আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য চাইলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিং এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা ও লেন দখলের মতো অপরাধ শনাক্ত করে ডিজিটালভাবে মামলা করা হচ্ছে।

আরও

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফক...

২০২৬-০৭-০১ ২২:২৮

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জাতীয়

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়েত মোল্লাকে নিয়ে সংবাদ প্রকাশের পর চিকিৎসায়...

২০২৬-০৭-০১ ২০:৩৫

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয়

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার পুনরায় চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিব...

২০২৬-০৭-০১ ১৯:০৫