বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। বায়ুমান সূচকে কুচিংয়ের স্কোর ২২৭। তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৭। ১৫৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৫৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী নয়া দিল্লি। একই স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও

রাষ্ট্রপতি নির্বাচনে যতরকম প্রস্তুতি প্রয়োজন সব সম্পন্ন করেছি: সিইসি

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে যতরকম প্রস্তুতি প্রয়োজন সব সম্পন্ন করেছি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান...

২০২৬-০৮-১৯ ১৯:০৬

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতী...

২০২৬-০৮-১৯ ১৭:৩২

মাদক নির্মূলে দরকার মাঠ প্রশাসনের কঠোর উদ্যোগ, রূপগঞ্জ হতে পারে দৃষ্টান্ত

জাতীয়

মাদক নির্মূলে দরকার মাঠ প্রশাসনের কঠোর উদ্যোগ, রূপগঞ্জ হতে পারে দৃষ্টান্ত

মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি প্রজন্মের সম্ভাবনাকেও নষ্ট করে দিতে পারে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায়...

২০২৬-০৮-১৯ ১৫:৫৫

এখনকার মতো গণমাধ্যম চর্চার সুযোগ আগে ছিল না: তথ্যমন্ত্রী

জাতীয়

এখনকার মতো গণমাধ্যম চর্চার সুযোগ আগে ছিল না: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্র...

২০২৬-০৮-১৯ ১৫:৪৮

শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতীয়

শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন।

২০২৬-০৮-১৯ ১২:১৮