শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশজুড়ে ৬ লাখ একরের বেশি ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায়: ধর্মমন্ত্রী

দেশজুড়ে ৬ লাখ একরের বেশি ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায়: ধর্মমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬ লাখ ১৪ হাজার একর ওয়াকফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে বেহাল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ।

তিনি বলেন, অনেক ওয়াকফ সম্পত্তি থেকে নামমাত্র ভাড়া আদায় করা হচ্ছে এবং বর্তমান বাজারদর অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ওয়াকফে আওলাদে রয়েছে ২ লাখ ১২ হাজার ৯৯ একর এবং ওয়াকফে লিল্লাতে রয়েছে ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর জমি। সব মিলিয়ে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লাখ ১৪ হাজার একর।

তিনি বলেন, “এত বিশাল সম্পদের অধিকাংশই এখন বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।”

শাহ মোফাজ্জল হোসাইন বলেন, অতীতের দীর্ঘ সময়ের অব্যবস্থাপনার কারণে ওয়াকফ সম্পত্তির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী চান, দানকারীরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, তা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং সেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না থাকে।

ওয়াকফে আওলাদ ও ওয়াকফে লিল্লার পার্থক্য ব্যাখ্যা করে তিনি বলেন, ওয়াকফে আওলাদে সম্পত্তির আয় বংশধররা পায়, তবে সম্পত্তি বিক্রি করা যায় না। আর ওয়াকফে লিল্লার আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

তিনি আরও বলেন, গাউছিয়া মার্কেট একটি ওয়াকফ সম্পত্তি, যেখানে ৫৮৮টি দোকান রয়েছে। অথচ অনেক দোকানের মাসিক ভাড়া মাত্র ১১২ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২১৮ টাকা পর্যন্ত, যা বাজারদরের তুলনায় খুবই কম।

এছাড়া চকবাজার এলাকার একটি মসজিদের দোকানের উদাহরণ দিয়ে তিনি বলেন, আগে দোকানটি ৩৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হলেও কমিটি পরিবর্তনের পর সেটি ২ লাখ ৫২ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ওয়াকফ প্রশাসক ইতোমধ্যে ভাড়া পুনর্নির্ধারণে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লুটপাট বন্ধ এবং বাজারদর অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে প্রয়োজনে নতুন আইন করা হবে এবং বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে।

 

আরও

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফক...

২০২৬-০৭-০১ ২২:২৮

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জাতীয়

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়েত মোল্লাকে নিয়ে সংবাদ প্রকাশের পর চিকিৎসায়...

২০২৬-০৭-০১ ২০:৩৫

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয়

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার পুনরায় চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিব...

২০২৬-০৭-০১ ১৯:০৫