শনিবার, ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

আর্লিং হালান্ডকে ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেন দুঃস্বপ্নের মতো পার করল নরওয়ে। হালান্ড না অন্যদিকে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু মাঠের ফুটবলে এমবাপেকে ছাপিয়ে সব আলো কেড়ে নিয়েছেন উসমান দেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেছেন তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটেই দেম্বেলের গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশমের দল। এরপর ২০তম মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সদ্য ব্যালন ডি’অর জয়ী এই উইঙ্গার।

নরওয়ে অবশ্য দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান ২-১ করে তারা। তবে ফরাসি আক্রমণের ধার থামানোর মতো শক্তি দেখাতে পারেনি নরওয়ের রক্ষণভাগ।

ম্যাচের ৩২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তুলে অরেলিয়েন চুয়ামেনি বল বাড়ান পেনাল্টি বক্সে থাকা দেম্বেলের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের অসাধারণ এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করেন তিনি। নরওয়ের গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।

মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসেও জায়গা করে নিয়েছেন দেম্বেলে। এটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট, যিনি ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

বিরতির পর ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল নরওয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই পেনাল্টি আদায় করে দলটি। বক্সের ভেতরে অস্কার বব ফাউলের শিকার হলে স্পটকিকের বাঁশি দেন রেফারি। কিন্তু ইয়র্গেন স্ট্রান্ড লারসেন সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি। তার নেওয়া দুর্বল পেনাল্টি দারুণ দক্ষতায় রুখে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। ফলে ব্যবধান কমানোর বড় সুযোগ হাতছাড়া হয় নরওয়ের।

এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান রানার্সআপরা। আর এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাচ্ছে ফ্রান্স।

আরও

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

খেলাধুলা

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। তার করা প্রথম গোলটির অ্যাসিস্ট এসেছিল ফাকুন্দো মেদিন...

২০২৬-০৬-২৬ ২১:২১

ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির দ্রুত বিদায় দেখতে চান মরিনিও

খেলাধুলা

ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির দ্রুত বিদায় দেখতে চান মরিনিও

জোসে মরিনিওর একটি মন্তব্য ঘিরে বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির সমর্থকদে...

২০২৬-০৬-২৬ ১৮:৩৫

যে লজ্জার রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

খেলাধুলা

যে লজ্জার রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচেই পাঁচ গোল হজম করে হেড কোচ পরিবর্তন করেছিল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু তাতে কোনো ভাল হ...

২০২৬-০৬-২৬ ১৮:২৭

শচিনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সূর্যবংশী

খেলাধুলা

শচিনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মাত্র ১৫ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্...

২০২৬-০৬-২৬ ১৭:৪৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

খেলাধুলা

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে জমে উঠেছে, ঠিক তখনই কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্...

২০২৬-০৬-২৫ ২৩:৫১

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, অবশেষে মুখ খুললেন মেসি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, অবশেষে মুখ খুললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে তার দল মাত্র দুটি ম্যাচ খেললেও...

২০২৬-০৬-২৫ ২৩:২০