বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ডেলিভারি ম্যানের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

ডেলিভারি ম্যানের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

মুম্বাইয়ে নিজ বাড়িতে এক ডেলিভারি ম্যানের কাছ থেকে হেনস্তার শিকার হয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ভারতীয় অভিনেত্রী রিভা আরোরা। দিন কয়েক আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই। এ ঘটনায় মুম্বাই পুলিশ ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

রিভা জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে অনলাইন গ্রোসারি অ্যাপ ‘ব্লিনকিট’-এর এক ডেলিভারি ম্যান তার বাড়িতে পণ্য পৌঁছে দিতে আসেন। কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তি অভিনেত্রীর সঙ্গে চরম অসভ্য আচরণ শুরু করেন। রিভা তাকে শান্ত হতে বললেও তিনি থামেননি, বরং তর্কে জড়িয়ে পড়েন এবং অপেশাদার আচরণ করতে থাকেন।

একপর্যায়ে অভিনেত্রীর মা নিশা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে ওই ডেলিভারি ম্যান তার সঙ্গেও অত্যন্ত কুরুচিপূর্ণ ও অপমানজনক ভাষা ব্যবহার করেন। পরে রিভার বোন মুসকান ওই ব্যক্তির প্রতিবাদ করেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে এই বাগ্‌বিতণ্ডা চলে। 

এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে রিভা ও তার বোন তাকে আটকে দেন এবং তৎক্ষণাৎ মুম্বাই পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রিভা।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা রিভা আরোরা ‘রকস্টার’, ‘ভারত’, ‘গুঞ্জন সাক্সেনা’ এবং ‘মম’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে ভিকি কৌশল অভিনীত ‘উরি’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বড় পর্দার পাশাপাশি ‘বান্ডিশ ব্যান্ডিটস’ ও ‘পবিত্র ভাগ্য’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২