শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে জাল নোটসহ আটক ৩

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে জাল নোটসহ আটক ৩

চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭। আটকরা হলেন– হাসান (৩৫), জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯)।

শুক্রবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও জেলার হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-৭ এর একটি দল নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হাতে থাকা সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক আছান উল্লাহর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকায়।

একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯) নামে দুজনকে আটক করে র‍্যাব। এ সময় তাদের দেহ তল্লাশি করে আসিফের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানার শালধর ও চারিগ্রাম এলাকায়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘র‍্যাব-৭ নগরী ও জেলার হাটহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গাইবান্ধায বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি...

২০২৬-০৭-০৪ ১৯:৫৯

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত শনাক্ত

সারা দেশ

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত শনাক্ত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটে...

২০২৬-০৭-০৪ ১৯:৫৫