শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন— এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে র্যাবের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, মাসুদ রানার বিরুদ্ধে গত ২৭ নভেম্বর ২০২৫ রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ আনা হয়েছে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর মাসুদ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।