বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

চমক দিতে প্রস্তুত ‘প্রেশার কুকার’

চমক দিতে প্রস্তুত ‘প্রেশার কুকার’

গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত প্রেশার কুকার।

চার নারীর জীবনের ভিন্ন ভিন্ন গল্প দিয়ে সাজানো হয়েছে প্রেশার কুকারের কাহিনি। রাফী বলেন, ‘এ সিনেমায় গল্প আছে। যে গল্প সবার মন ছুঁয়ে যাবে। যে গল্প এই সময়ের গল্প। এই সিনেমায় চারটি পার্ট। দর্শক এক টিকিটে চার সিনেমা দেখতে পারবেন। প্রতিটি জিনিসের ডিটেইল দেখানোর চেষ্টা করেছি এই সিনেমায়। আমাদের পোস্টারে লেখা আছে ফ্রম দ্য ডিরেক্টর অব “পরাণ”, “সুড়ঙ্গ”, “তুফান” ও “তাণ্ডব”। কেন এই চারটি সিনেমার নাম লেখা হয়েছে তার প্রতিফলনও পাওয়া যাবে। সব মিলিয়ে এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি যেমনটা আপনারা দেখতে চান। এটি দেখে আপনারা গর্ব বোধ করবেন যে, বাংলাদেশে এ ধরনের সিনেমা হয়। সবার জন্য উপভোগ্য সিনেমা হবে এটি।’

রাফী আরও বলেন, ‘প্রেশার কুকার সব দর্শকের জন্য নয়। এটি হালকা নয়, প্রেশারের সিনেমা। যাঁরা প্রেশার নিতে পারবেন, এমন দর্শকের জন্য। রোলার কোস্টারের মতো ডিফারেন্ট রাইডে ওঠার মতো অভিজ্ঞতা হবে। যাঁদের হার্ট দুর্বল তাঁরা এই সিনেমা দেখবেন না। যাঁরা চিন্তা করেন একটি সহজ সরল সিনেমা দেখবেন, তাঁদের জন্য প্রেশার কুকার নয়।’

এরই মধ্যে পোস্টার, ফার্স্ট হুইসেল দিয়ে দর্শকের নজরে এসেছে প্রেশার কুকার। এবার সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাওয়ার পালা। রায়হান রাফী জানালেন, আজ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা আছে। তিনি আরও জানান, প্রেশার কুকার বাংলাদেশে শুট করা। ভিজ্যুয়াল কাজও বাংলাদেশে করা।

সিনেমার প্রচার নিয়ে রাফী বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু করার। আমরা ট্রেলারের নাম দিয়েছি হুইসেল। সিনেমার নাম যেমন নতুন, তেমন এটাও। হুইসেলে একটা সাউন্ড হয়। এই সিনেমার ট্রেলারটা কাট করা হয়েছে সাউন্ড ইফেক্ট দিয়ে। সাউন্ডের বিটে বিটে দৃশ্য পরিবর্তন হচ্ছে। হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে যেভাবে ভাইরাল হয়ে গেছে, এটা খুব ভালো লাগার। আরও অনেক চমক থাকবে সামনে।’

এই ঈদে বেশ কিছু বড় বাজেটের ভালো সিনেমা মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন রাফী। তাঁর ভাষ্য মতে, ‘আমি চাই সব সিনেমা হিট হোক। সিনেমার মেলা হোক। যে মেলায় সব ধরনের সিনেমা থাকবে, যার যে ধরনের সিনেমা পছন্দ সেটা দেখবে। একদিন ‘দম’ দেখবে, একদিন প্রেশার কুকার দেখবে, তারপর ‘বনলতা এক্সপ্রেস’ দেখবে, তারপর ‘প্রিন্স’ দেখবে, এভাবে সব সিনেমা দেখবে।’

প্রেশার কুকার দিয়ে প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন রায়হান রাফী। নিজের প্রযোজিত প্রথম সিনেমা রাফী উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে। সিনেমাটি রাফীর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২