সোমবার, ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলে প্রকল্পটিতে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত হয়েছে।

মন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনাসহ দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করছে। বাড়িঘর ও জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন, তাদের দুঃখ-দুর্দশা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর সুবিধার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প নেওয়া হয়েছে, যা ইতিমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। পাশাপাশি তিস্তা ও ধরলা অববাহিকার প্রায় ২ কোটি মানুষের সমস্যার সমাধানে চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু করা হবে।

চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নদী ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অভিন্ন ৫৭টি নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট তৈরি হচ্ছে। এর সমাধানে খাল খননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী দিনে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

আরও

আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝেবেন: সেতুমন্ত্রী

জাতীয়

আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝেবেন: সেতুমন্ত্রী

সরকারকে নিয়ে বিরোধী দলের সমালোচনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আপনারা এই প...

২০২৬-০৬-২৮ ১৬:৩৮

এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ, আগস্টে গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ

জাতীয়

এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ, আগস্টে গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ

রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নি...

২০২৬-০৬-২৮ ১৬:২১

‘মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত’, সংসদে কেন বললেন পার্থ?

জাতীয়

‘মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত’, সংসদে কেন বললেন পার্থ?

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বক্তব্য শুনে টেবিল চাপড়ে বাহবা দিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৬-২৭ ২১:৪১

‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেন শি জিনপিং’

জাতীয়

‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেন শি জিনপিং’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খ...

২০২৬-০৬-২৭ ২১:৩৯

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়ে...

২০২৬-০৬-২৭ ২১:২৫

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর সত্য নয়: পুলিশ সদরদপ্তর

জাতীয়

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর সত্য নয়: পুলিশ সদরদপ্তর

তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জ...

২০২৬-০৬-২৭ ২১:২০