বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘চিকিৎসা শুধু পেশা নয়, মানবসেবার মহান দায়িত্ব’: স্বাস্থ্যমন্ত্রী

‘চিকিৎসা শুধু পেশা নয়, মানবসেবার মহান দায়িত্ব’: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানুষের জীবন রক্ষার সঙ্গে জড়িত একটি মহান সেবার ক্ষেত্র। তাই রোগ নিরাময়ের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা এবং সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ ও হাসিমুখে কথা বলা একজন রোগীর মানসিক শক্তি বাড়িয়ে দেয়। তাই ওষুধের পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা জরুরি। তিনি চিকিৎসকদের মধ্যে মেডিকেল এথিকস ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত তৃপ্তি রয়েছে। চিকিৎসকদের শুধু পেশাগত দায়িত্ব পালন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার মানসিকতাও ধারণ করতে হবে।

করোনা মহামারি, হাম পরিস্থিতি এবং সাম্প্রতিক বন্যায় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, দুর্যোগের সময় ছুটি উপেক্ষা করে চিকিৎসকরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় গভীর রাতেও চিকিৎসাসেবা দেওয়া তাদের পেশাগত দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোকে আধুনিকায়নের কাজ আগামী মাস থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে সারাদেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা বিলম্ব গ্রহণযোগ্য হবে না।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭