শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ক্ষমতাসীন বিজেপির এক নেতাসহ তিনজনকে গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার গভীর রাতে কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। এছাড়া বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংও নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত সিং ও তাঁর সহযোগীরা একটি ফরচুনার এসইউভিতে অবস্থান করছিলেন। এ সময় হামলাকারীরা একাধিক ট্রাক দিয়ে গাড়িটির সামনে ও পেছনের পথ বন্ধ করে দেয়। পরে গাড়িতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলে ভেতরে থাকা তিনজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মায়াঙ্ক সিং নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে বিলাসপুরের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকার একটি বালু মহালের ইজারা ও বালু পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে ভারত সিংয়ের পরিবারের সঙ্গে স্থানীয় আরেক প্রভাবশালী গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহতের স্বজনদের অভিযোগ, বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মোট নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭