শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ছোট খাসিও ১৭–২০ হাজার, বড়গুলোর দাম ৩৫ হাজার পর্যন্ত

ছোট খাসিও ১৭–২০ হাজার, বড়গুলোর দাম ৩৫ হাজার পর্যন্ত

পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। এরইমধ্যে জমে উঠেছে রাজধানীর অস্থায়ী গরু-ছাগলের হাটগুলো। তবে এবার গরুর তুলনায় খাসির চাহিদা বেশি দেখা যাচ্ছে, আর সেই সঙ্গে বেড়েছে দামও। হাট ঘুরে দেখা গেছে, ছোট আকারের খাসি বিক্রি হচ্ছে ১৭ থেকে ২০ হাজার টাকায়। মাঝারি ও বড় আকারের খাসির দাম উঠেছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন জাতের খাসিতে হাট ভরা থাকলেও অতিরিক্ত দামের কারণে অনেক ক্রেতাকে পশু না কিনেই ফিরে যেতে দেখা গেছে।

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে রাজধানীর মিরপুরের কালশী এলাকার গরু-ছাগলের হাট ঘুরে দেখা গেছে, হাটে দেশি, ব্ল্যাক বেঙ্গল, যমুনাপারি, বিটাল, সিরোহি ও ক্রস জাতের অসংখ্য খাসি উঠেছে। বিক্রেতারা বলছেন, এবার খাবার, পরিবহন ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় আগের তুলনায় দাম বেশি রাখতে হচ্ছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে ছোট আকারের দেশি ও ব্ল্যাক বেঙ্গল খাসি ১৫ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের খাসির দাম ২০ থেকে ২৮ হাজার টাকার মধ্যে। অন্যদিকে বড় আকারের যমুনাপারি, বিটাল ও ক্রস জাতের খাসির দাম হাঁকা হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। কিছু বড় ও স্বাস্থ্যবান খাসির দাম ৩৫ হাজার টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা।

হাটে আসা অনেক ক্রেতাকে দরদাম করে শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। মিরপুর থেকে আসা এক ক্রেতা নুরুল ইসলাম বলেন, ভাবছিলাম ১৮–২০ হাজার টাকার মধ্যে ভালো একটা খাসি পাব। কিন্তু এখানে সেই দামে অনেক ছোট খাসি পাওয়া যাচ্ছে। দাম খুব বেশি। সেজন্য অন্য জায়গায় যাচ্ছি।

হাবিব উল্লাহ নামের আরেক ক্রেতা বলেন, আশপাশের অন্য হাটগুলো ঘুরে দেখেছি সবগুলোতেই খাসির দাম বেশি। গরুর চেয়ে এবার খাসির চাহিদা বেশি মনে হচ্ছে। এই সুযোগে বিক্রেতারাও কোনোভাবেই দাম ছাড়ছে না। ১০-১৫ হাজার টাকা বাজেটে খাসি পেতে ঝামেলায় পড়ে যেতে হচ্ছে।

এদিকে বিক্রেতাদের দাবি, বাজারে চাহিদা বাড়ার পাশাপাশি পশু পালন ব্যয়ও বেড়েছে। কুষ্টিয়া থেকে খাসি নিয়ে আসা এক বিক্রেতা রবিউল বলেন, এক বছর ধরে খাসি পালন করতে খাবার, ওষুধ ও পরিবহনে অনেক খরচ হয়েছে। তাই কম দামে বিক্রি করলে লাভ থাকবে না। সারা বছর আমরা লাভের আশাতেই ছাগল পালন করি। এখন যদি কিছুটা লাভ করতে না পারি তাহলে আবার আগামী বছরের জন্য ছাগল কিনতে গিয়ে লসে পড়তে হবে।

এদিকে সকাল থেকে হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বিকেলের পর ভিড় বাড়তে শুরু করবে বলে আশা করছেন ইজারাদাররা। তাদের প্রত্যাশা, ঈদের আগের দিন হওয়ায় আগামীকাল হাট আরও জমজমাট হবে এবং বিক্রিও বাড়বে।

আরও

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

জাতীয়

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৬-১১ ২৩:২৩

বাজেট সৃজনশীল, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল

জাতীয়

বাজেট সৃজনশীল, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে প্রণীত একটি সৃজনশ...

২০২৬-০৬-১১ ২১:৫০

খালকে ময়লার ভাগাড়ে পরিণত করা বন্ধ করতে হবে : চসিক মেয়র

জাতীয়

খালকে ময়লার ভাগাড়ে পরিণত করা বন্ধ করতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ও...

২০২৬-০৬-১১ ২১:২১

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

একটি সফল বিপ্লব বা গণ-অভ্যুত্থান কখনো ধূমকেতুর মতো আলো ছড়ায় না। এটি মূলত সুপ্ত আগ্নেয়গিরি থেকে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ...

২০২৬-০৬-১১ ১২:২৬