রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে চেলসি। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি।

রোববার (৩০ আগস্ট) এক বিবৃতিতে মার্টিনেজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। তবে চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করেনি ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, মার্টিনেজকে দলে নিতে প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা।

চেলসিতে যোগ দিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন, যে নিজের প্রতিটি কাজে জিততে চায়। এই ক্লাবের জন্যও সেই মানসিকতা নিয়ে আসতে চাই। কারণ এই ক্লাব শিরোপা জেতে। তাই আমার মনে হয়, এটি আমার জন্য ভালো একটি জায়গা।’

অ্যাস্টন ভিলায় ছয় বছর কাটানোর পর ক্লাব ছাড়লেন মার্টিনেজ। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলেছেন তিনি। এ সময় নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

গত মৌসুমেও ভিলার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্টিনেজ। উনাই এমেরির দল প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে এবং ইউরোপা লিগের শিরোপাও জেতে।

চেলসিতে এসে মূল একাদশের জায়গার জন্য রবার্ট সানচেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মার্টিনেজকে। ২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে যোগ দেওয়ার পর সানচেজই চেলসির প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ফুলহামের বিপক্ষে চেলসির ৩-২ ব্যবধানের উদ্বোধনী ম্যাচে কিছু ভুলের পর তার একাদশে থাকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও মার্টিনেজের সাফল্য কম নয়। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে রানার্সআপ হয়েছেন তিনি। এ ছাড়া ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন এই গোলরক্ষক।

চলতি দলবদলের বাজারে অ্যাস্টন ভিলার জন্য মার্টিনেজের বিদায় আরও একটি বড় পরিবর্তন। এর আগে ব্রিটিশ রেকর্ড ফিতে চেলসিতে যোগ দিয়েছেন মরগান রজার্স। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডে গেছেন ইউরি তিলেমানস। জ্যাডন সানচো, ডগলাস লুইজ ও লুকাস দিনেও ভিলা ছেড়েছেন।

আরও

এক দশক পর ফিফা দুর্নীতি কাণ্ডে দোষ স্বীকার বাবা-ছেলের

খেলাধুলা

এক দশক পর ফিফা দুর্নীতি কাণ্ডে দোষ স্বীকার বাবা-ছেলের

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারিগুলোর একটি ছিল ২০১৫ সালের ফিফা কাণ্ড। সুইজারল্যান্ডের জুরিখে ভোরের অভ...

২০২৬-০৮-২৯ ২১:০৬

আজকের এই দিনে: ইংলিশ ক্রিকেটের ‘মৃত্যু’ আর অ্যাশেজের ‘জন্ম’

খেলাধুলা

আজকের এই দিনে: ইংলিশ ক্রিকেটের ‘মৃত্যু’ আর অ্যাশেজের ‘জন্ম’

ইতিহাসের ক্যালেন্ডারে আজকের দিনটি (২৯ আগস্ট) বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ও কুলজাতীয় এক লড়াইয়ের জন্ম দিয়েছিল। ১৪৪ বছ...

২০২৬-০৮-২৯ ১৯:২৭

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’, বিশ্বাস বাংলাদেশ কোচের

খেলাধুলা

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’, বিশ্বাস বাংলাদেশ কোচের

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টে তারা ইনিংস ব্যবধানে হেরে...

২০২৬-০৮-২৯ ১৩:১৫

ব্যাটিং বিপর্যয়ের পর ইংলিশদের লিডের নিচে চাপা পড়ছে পাকিস্তান

খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ের পর ইংলিশদের লিডের নিচে চাপা পড়ছে পাকিস্তান

মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। ফলে নিজেদের ইনিংসে ২৯০ রান করা ইংল্যান্ড পেয়ে যায় ১৮০ রানের বড় লিড।...

২০২৬-০৮-২৯ ১০:১২

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

খেলাধুলা

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

স্টুটগার্টকে উড়িয়ে দিয়ে বুন্দেস লিগার নতুন মৌসুমে যাত্রা শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়া...

২০২৬-০৮-২৯ ০৯:৫৮