সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

চীনা বিনিয়োগকারীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

চীনা বিনিয়োগকারীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন। চীনা ব্যবসায়ীরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে মোংলায় একটি বিশেষায়িত চীনা ইকোনমিক পার্ক এবং চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষায়িত ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতেও আগ্রহ প্রকাশ করেছে চীন।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি বৈঠক স্থগিত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) বাংলাদেশের সদস্যপদের আবেদনেও চীনের সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২