রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

“চাঁদা আমি নিলে আমাকেও হ্যান্ডকাপ পরান”-সংসদে শফিকুর রহমানের কঠোর হুঁশিয়ারি

“চাঁদা আমি নিলে আমাকেও হ্যান্ডকাপ পরান”-সংসদে শফিকুর রহমানের কঠোর হুঁশিয়ারি

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। চাঁদা আমি নিলে আমার হাতেও হ্যান্ডকাপ পরান।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এত বড় একটি পরিবর্তনের পরও দেশে চাঁদাবাজি চলছে। আমরা এই সংসদ থেকেই শপথ নিই—চাঁদাবাজদের বাংলাদেশ থেকে নির্মূল করবো।”

শিক্ষা খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই, যা বাড়ানো জরুরি। একই সঙ্গে স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সরকার পরিচালনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যারা দেশ পরিচালনায় ছিলেন, তারা সততার সঙ্গে কাজ করলে দেশ আরও এগিয়ে যেত। ক্ষমতায় গেলে অনেকে নিজের ভুল দেখতে পান না।”

তিস্তা প্রকল্প নিয়ে তিনি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মানুষ অনেকদিন ধরে শুধু কথা শুনছে, এখন তারা বাস্তব পদক্ষেপ দেখতে চায়।”

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর এলাকায় অবকাঠামোগত সমস্যা ও নাগরিক দুর্ভোগ রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

পররাষ্ট্রনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। তার ভাষায়, “বাংলাদেশের সীমাহীন বন্ধু দরকার, কিন্তু কোনো প্রভুর দরকার নেই। দেশের পররাষ্ট্রনীতি সে অনুযায়ী নির্ধারণ করা উচিত।”

 

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১