বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও বেশি থাকায় স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, আর ডিম ১৩৫ টাকা ডজন।

আজ শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম বেড়েছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। যা গত সপ্তাহে ১২০ থেকে ১২৫ টাকা ডজন ছিল। প্রতি কেজি গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস কিনতে গেলে কেজিতে খরচ করতে হবে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা।

কয়েকটি মাছের দাম বেশ চড়া দেখা গেছে। মানভেদে চিংড়ির কেজি ৬০০ থেকে ৯০০, পাবদা ৩০০ থেকে ৩৫০, বড় আকারের রুই ৪০০ থেকে ৪৫০ ও ট্যাংরা ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ১৩০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের গায়ে যেন হাত দেওয়া যায় না। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে চাষের কই, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে।

অন্যদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রায়েরবাজারের রমিজ উদ্দিন নামে এক ক্রেতা বলেন, মাছের দাম আগের মতোই আছে। আমরা পাঙাশ আর তেলাপিয়ার মাছের খবর রাখি। অন্য মাছ তো কেনার সামর্থ্য নাই। পাঙাশও ২০০ টাকার নিচে নাই। তিনি আরও বলেন, বয়লার মুরগির দোকানে গিয়ে দেখেছি, আজকেও কেজি ১৮৫ টাকা বিক্রি হয়। এত দাম হলে কীভাবে খাব?

মাছ ব্যবসায়ী মুকুল বলেন, মাছের বাজারের দাম সকালে এক বিকালে আরেক। ১০ থেকে ৩০ টাকা ওটা নামা করে। কয়েক মাস ধরেই মাছের বাজারে দামের বড় কোনো পরিবর্তন হয়নি। তার ভাষ্য, চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় আকারের রুইয়ের মতো মাছের দাম বরাবরই তুলনামূলক বেশি থাকে। কারণ, এসব মাছ মূলত বেশি ক্রয়ক্ষমতাসম্পন্ন ক্রেতারাই কিনে থাকেন।

ডিম ব্যবসায়ী মাসুম বলেন, ডিমের দাম আগের তুলনা ১০ টাকা ডজনে বেড়েছে। এক ডজন সাদা ব্রয়লার মুরগির ডিমের দাম ১২৫ টাকা আর ব্রাউন কালারের ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১২০ থেকে ১২৫ টাকা ডজন ছিল।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮