রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ব্রিটিশ পার্লামেন্টে ‘প্রেম পিয়াসা’ প্রকাশ, মঞ্চে রাহাত-রুবাইয়াত

ব্রিটিশ পার্লামেন্টে ‘প্রেম পিয়াসা’ প্রকাশ, মঞ্চে রাহাত-রুবাইয়াত

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমন্সে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান “প্রেম পিয়াসা” (Reloaded)-এর প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানটির আয়োজন করেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুথ ক্যাডবেরি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।

সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রাহাত ফতেহ আলী খান, শাহ জামান খান, সঙ্গীতশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

গানটি প্রকাশ করেছে বাংলাদেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। “প্রেম পিয়াসা” (Reloaded)-এর কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

রাহাত ফতেহ আলী খান বলেন, বাংলা গানের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই প্রকাশ। সম্মাননা পাওয়ায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আসিফ আকবর বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলা গান বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল এবং এটি আন্তর্জাতিক পরিসরে নতুন মাইলফলক তৈরি করেছে।

ধ্রুব গুহ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘প্রেম পিয়াসা’ (Reloaded) সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটির ভিডিও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯