বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

ব্রেকফাস্ট বাদে বাড়ছে অ্যাসিডিটি

ব্রেকফাস্ট বাদে বাড়ছে অ্যাসিডিটি

সকালের ব্যস্ততায় অনেকেই না খেয়েই দিন শুরু করেন। কিন্তু এই অভ্যাসই ডেকে আনতে পারে অ্যাসিডিটির মতো জটিল সমস্যা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘসময় খালি পেটে থাকলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড জমে গিয়ে গ্যাস, বুকজ্বালা ও পেটব্যথার ঝুঁকি বাড়ে।

রাতে ৮-১০ ঘণ্টা না খেয়ে থাকার পর সকালে যদি সময়মতো খাবার না খাওয়া হয়, তাহলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। খালি পেটে অ্যাসিড জমতে থাকায় দেখা দিতে পারে অ্যাসিড রিফ্লাক্স, ঢেকুর, বমি ভাব ও পেটে জ্বালাপোড়া।

বিশেষজ্ঞরা বলছেন, ঘুম থেকে ওঠার ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যেই ব্রেকফাস্ট করা সবচেয়ে ভালো। অন্তত এক গ্লাস পানি খেয়ে ৬০-৯০ মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করা উচিত, যাতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

কী খাবেন?
সকালের খাবারে হালকা কিন্তু পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন—

  • ওটস বা অন্যান্য গোটাশস্য
  • আটার রুটি
  • সহজপাচ্য হালকা খাবার

যা এড়িয়ে চলবেন

  • খালি পেটে তেল-মসলাদার খাবার
  • সাইট্রাস জুস
  • কার্বোনেটেড পানীয়
  • শুধু চা বা কফি দিয়ে দিন শুরু

অনেকেই সকালে চা-কফি আর বিস্কুট খেয়ে দিন শুরু করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মনে রাখতে হবে, চা-কফি কখনোই ব্রেকফাস্টের বিকল্প নয়।

সঠিক সময়ে সঠিক খাবার খাওয়ার অভ্যাসই পারে অ্যাসিডিটির ঝুঁকি কমাতে এবং সারাদিন শরীরকে সক্রিয় রাখতে।

আরও

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

ফিচার-লাইফস্টাইল

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

সংসার- ছোট্ট একটি শব্দ। অথচ এর ভেতরে লুকিয়ে থাকে কত শত গল্প! ভালোবাসা, অভিমান, হাসি-কান্না, দায়িত্ব, ত্যাগ আর একসঙ্গে পথ...

২০২৬-০৯-২০ ২০:৪৩

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

ফিচার-লাইফস্টাইল

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে দুলছে শুভ্র কাশফুল। শহরের কোলাহল পেরিয়ে এমন দৃশ্যের দেখা পেতে খুব দূরে যেতে হবে না। ঢা...

২০২৬-০৯-১৯ ২০:২০

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

ফিচার-লাইফস্টাইল

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

প্রাচীন চীনা শব্দ ‘পেনজাই’ থেকে জাপানি ‘বনসাই’ শব্দের উৎপত্তি। বনসাই করতে ব্যবহৃত ট্রের মতো পাত্রকে সাধারণভাবে ‘বন’ বলা...

২০২৬-০৯-১৯ ১৮:১০

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ফিচার-লাইফস্টাইল

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে সতেজ হওয়ার সুযো...

২০২৬-০৯-১৮ ১৯:৩১

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

ফিচার-লাইফস্টাইল

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

দুপুরের খাবার শেষ। দিনের কাজ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় সব শক্তি! বিকেল ৩টা বাজতেই...

২০২৬-০৯-১৮ ১৯:২৫