মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহ কমেছে ৩০০ এমএমসিএফডি, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকার আশঙ্কা

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহ কমেছে ৩০০ এমএমসিএফডি, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকার আশঙ্কা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (LNG) টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (RLNG) সরবরাহ প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

মঙ্গলবার (৭ জুলাই) এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব তিতাস গ্যাসের বিতরণ নেটওয়ার্কে পড়ছে।

তিতাস গ্যাস জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের অধিভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে এলএনজি জাহাজ থেকে টার্মিনালে গ্যাস খালাস বা রিগ্যাসিফিকেশন কার্যক্রম ব্যাহত হলে জাতীয় গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়, যার প্রভাব সরাসরি শিল্প, বিদ্যুৎকেন্দ্র এবং আবাসিক গ্রাহকদের ওপর পড়ে।

আরও

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

জাতীয়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি অর্থাৎ লেবার রুম স্থাপনের নির...

২০২৬-০৭-০৬ ১২:১৭

নিম্নচাপের প্রভাবে উপকূলে টানা বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়

নিম্নচাপের প্রভাবে উপকূলে টানা বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে টানা তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়ে...

২০২৬-০৭-০৬ ১২:১৪

২০২৭ সালের এপ্রিলে চালু হচ্ছে মেট্রোরেলের কমলাপুর স্টেশন

জাতীয়

২০২৭ সালের এপ্রিলে চালু হচ্ছে মেট্রোরেলের কমলাপুর স্টেশন

রাজধানীতে মেট্রোরেলের যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে বলে জানিয়েছ...

২০২৬-০৭-০৫ ২৩:১৩

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জাতীয়

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরো ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকা...

২০২৬-০৭-০৫ ২২:৩৬