বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বন্দরে পুরাতন মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ির খণ্ডাংশ

বন্দরে পুরাতন মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ির খণ্ডাংশ

 

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আমদানি করা পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণার একটি চালান পরীক্ষার সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটরযন্ত্রাংশ এবং দুটি গাড়ি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। চালানটি পরীক্ষা করেছে শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ।

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর সি-৯৭৬৬, গত ৩০ জুলাই ২০২৬-এর এ চালানে জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণা দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি এলাকায় লক করা হয়।

চালানটির আমদানিকারক চট্টগ্রামের চন্দনগাঁওয়ের আরাকান রোডের মৈত্রী অটোমোবাইল। আর পণ্য খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট জে পি এক্সপ্রেস লিমিটেড। 

কাস্টমস সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর চালানটি ‘ফোর্স কিপ ডাউন’ করার ব্যবস্থা নেওয়া হয়। এরপর দুই দিন ধরে চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটর পার্টস এবং দুটি গাড়ি খণ্ডিত অবস্থায় পাওয়া যায়।

 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘোষণার সঙ্গে পরীক্ষায় পাওয়া পণ্যের সামঞ্জস্যসহ শুল্কায়নসংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হচ্ছে। এ বিষয়ে পরীক্ষণ প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনবিআর সূত্র জানিয়েছে, পরীক্ষায় পাওয়া পণ্য ও ঘোষণার মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে তা যাচাই শেষে প্রযোজ্য শুল্ক-কর ও আইনগত বিষয় নির্ধারণ করা হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অর্থনীতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকো...

২০২৬-০৯-১১ ০১:১২

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

অর্থনীতি

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসে...

২০২৬-০৯-১০ ২০:৩৬

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

অর্থনীতি

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্র...

২০২৬-০৯-০৯ ২৩:৫৭

ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা

অর্থনীতি

সরাসরি চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা

চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.b...

২০২৬-০৯-০৯ ২৩:০০

বিদেশি পাচার ও পারিবারিক সিন্ডিকেট: অন্ধকারে ডুবলো দেশের বিদ্যুৎ খাত

অর্থনীতি

বিদেশি পাচার ও পারিবারিক সিন্ডিকেট: অন্ধকারে ডুবলো দেশের বিদ্যুৎ খাত

সারাদেশে তীব্র ও অসহনীয় লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। দেশজুড়ে বাড়ছে ক্ষোভ আর অসন্তোষ। কিন্তু এই অভূতপূর্ব বিদ্যুৎ বিপর...

২০২৬-০৯-০৯ ১২:১২