বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ৯৬ ঘণ্টার সতর্কতা: যেভাবে থাকবেন নিরাপদ

বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ৯৬ ঘণ্টার সতর্কতা: যেভাবে থাকবেন নিরাপদ

তীব্র গরমের পর টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় ঝড় ও বজ্রপাতজনিত দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে।

ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, অল্প সময়ের ব্যবধানে দেশে অস্বাভাবিক মাত্রায় বজ্রপাত রেকর্ড করা হয়েছে, যা তার অভিজ্ঞতায় বিরল।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ আট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত অত্যন্ত বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ, যা প্রাণহানির পাশাপাশি শরীরে মারাত্মক আঘাত সৃষ্টি করতে পারে। এর ফলে দগ্ধ হওয়া, হাড় ভাঙা, শ্রবণ সমস্যা, খিঁচুনি এমনকি হৃদযন্ত্র বিকল হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই সময়ে তাপমাত্রার ওঠানামা, বাতাসে আর্দ্রতা বৃদ্ধি এবং মেঘের ভেতরের ঘর্ষণের কারণে বজ্রপাতের প্রবণতা বেড়ে যায়, যা কালবৈশাখী মৌসুমে আরও বেশি দেখা যায়।

এ অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গা, মাঠ, গাছের নিচে বা টিনের ঘরে না থেকে দ্রুত শক্ত ও পাকা ভবনের ভেতরে আশ্রয় নেওয়া উচিত। নদী, পুকুর, সুইমিং পুলসহ পানির কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ।

এছাড়া বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলা, ধাতব বস্তু থেকে দূরে থাকা এবং জানালা-দরজা থেকে দূরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শেষ বজ্রধ্বনির অন্তত ৩০ মিনিট পর বাইরে বের হওয়াই সবচেয়ে নিরাপদ।

 

আরও

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

ফিচার-লাইফস্টাইল

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

সংসার- ছোট্ট একটি শব্দ। অথচ এর ভেতরে লুকিয়ে থাকে কত শত গল্প! ভালোবাসা, অভিমান, হাসি-কান্না, দায়িত্ব, ত্যাগ আর একসঙ্গে পথ...

২০২৬-০৯-২০ ২০:৪৩

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

ফিচার-লাইফস্টাইল

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে দুলছে শুভ্র কাশফুল। শহরের কোলাহল পেরিয়ে এমন দৃশ্যের দেখা পেতে খুব দূরে যেতে হবে না। ঢা...

২০২৬-০৯-১৯ ২০:২০

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

ফিচার-লাইফস্টাইল

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

প্রাচীন চীনা শব্দ ‘পেনজাই’ থেকে জাপানি ‘বনসাই’ শব্দের উৎপত্তি। বনসাই করতে ব্যবহৃত ট্রের মতো পাত্রকে সাধারণভাবে ‘বন’ বলা...

২০২৬-০৯-১৯ ১৮:১০

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ফিচার-লাইফস্টাইল

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে সতেজ হওয়ার সুযো...

২০২৬-০৯-১৮ ১৯:৩১

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

ফিচার-লাইফস্টাইল

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

দুপুরের খাবার শেষ। দিনের কাজ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় সব শক্তি! বিকেল ৩টা বাজতেই...

২০২৬-০৯-১৮ ১৯:২৫