বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

পায়ে জোর না থাকলে আয়ুও কমে: গবেষণা

পায়ে জোর না থাকলে আয়ুও কমে: গবেষণা

বার্ধক্যের ছাপ চেহারায় নয়, বরং ধরা পড়ে মানুষের চলনবলনে। সম্প্রতি ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে পিলে চমকানো সব তথ্য। এই তথ্য প্রাত্যহিক জীবনযাত্রার ধরন নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে। গবেষণায় দেখা গেছে, মাত্র দুই সপ্তাহ যদি কেউ পায়ের পেশি সচল না রাখেন, তবে তার পায়ের শক্তি এক ধাক্কায় দশ বছর পিছিয়ে যায়।

বয়স্কদের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ। কারণ, তাদের আত্মবিশ্বাস মস্তিষ্কের চেয়ে পায়ের শক্তির ওপর বেশি নির্ভর করে। মূলত বার্ধক্যকে জয় করার মূল চাবিকাঠি লুকিয়ে আছে মানুষের দুই পায়েই।

বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সাথে সাথে চুলের অকালপক্কতা, ত্বকের ভাঁজ কিংবা বলিরেখা নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে পায়ের পেশির যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিন বলছে, দীর্ঘায়ুর সবচেয়ে বড় নির্দেশক হলো শক্তিশালী পায়ের পেশি।

গবেষণায় দেখা গেছে, সব বয়সের মানুষই যদি টানা দুই সপ্তাহ নিষ্ক্রিয় থাকে, তবে তারা তাদের পায়ের পেশির প্রায় এক-চতুর্থাংশ শক্তি হারিয়ে ফেলে, যা শরীরকে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বুড়িয়ে দিতে পারে। একবার পায়ের পেশি দুর্বল হয়ে পড়লে পরবর্তীতে রিহ্যাবিলিটেশন বা ব্যায়ামের মাধ্যমে সেই শক্তি ফিরে পাওয়া অত্যন্ত সময়সাপেক্ষ এবং কঠিন হয়ে দাঁড়ায়।

শরীরের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে দেখা যায়, পুরো দেহের ভার বহন করে এই দুটি পা। শরীরের মোট অস্থির ৫০ শতাংশই থাকে পায়ে এবং মোট ওজনের অর্ধেক ভার বহন করে এই হাড়গুলো। পায়ের হাড়, শক্তিশালী পেশি এবং নমনীয় সন্ধি বা জয়েন্ট মিলে একটি 'আয়রন ট্রায়াঙ্গেল' তৈরি করে যা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার সামলায়। আশ্চর্যের বিষয় হলো, মানুষের শরীরের বৃহত্তম এবং শক্তিশালী জয়েন্টগুলোও এই পায়েই অবস্থিত। শরীরের মোট সঞ্চিত শক্তির প্রায় ৭০ শতাংশ খরচ হয় পায়ের মাধ্যমে সম্পাদিত কর্মকাণ্ডে। অথচ যৌবনে আমাদের উরুর পেশি এতটাই শক্তিশালী থাকে যে তা একটি আস্ত গাড়ি তোলার সক্ষমতা রাখে।

পায়ের গুরুত্ব কেবল চলাফেরার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একে শরীরের 'মুভমেন্ট সেন্টার' বলা হয়। শরীরের ৫০ শতাংশ স্নায়ু, ৫০ শতাংশ রক্তনালী এবং ৫০ শতাংশ রক্তপ্রবাহ এই পায়ের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। একটি বিশাল সংবহনতন্ত্রের নেটওয়ার্ক পা থেকে শরীরের প্রতিটি অংশে রক্ত পৌঁছে দেয়। তাই যাদের পায়ের রক্ত সঞ্চালন ব্যবস্থা ভালো এবং পেশি মজবুত, তাদের হৃদযন্ত্র বা হার্টও অনেক বেশি শক্তিশালী থাকে। সহজ কথায়, পা সবল থাকা মানেই পুরো শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকা।

চিকিৎসা বিজ্ঞান বলছে, মানুষের বার্ধক্য শুরু হয় মূলত পা থেকে এবং তা ধীরে ধীরে ওপরের দিকে অগ্রসর হয়। বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্ক থেকে পায়ে সংকেত পাঠানোর গতি এবং নির্ভুলতা কমে আসতে শুরু করে। একই সাথে হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় হতে থাকায় বয়স্কদের হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বহুগুণ বেড়ে যায়। এই হাড় ভাঙা বা ফ্র্যাকচার থেকে শুরু হয় মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার মতো প্রাণঘাতী সব রোগ। পরিসংখ্যানে দেখা গেছে, থাই বা উরুর হাড় ভাঙার কারণে ১৫ শতাংশ বয়স্ক মানুষ এক বছরের মধ্যেই মৃত্যুবরণ করেন।

পায়ের শক্তি ধরে রাখতে নিয়মিত হাঁটা এবং ব্যায়ামের কোনো বিকল্প নেই। একজন ৬০ বছর বয়স্ক মানুষের জন্যও পায়ের ব্যায়াম শুরু করা মোটেও দেরি নয়। এটি কোনো সাময়িক অভ্যাস নয় বরং সারা জীবনের একটি মিশন হওয়া উচিত। কারণ পা সচল থাকলে তবেই শরীরে প্রাণের স্পন্দন দীর্ঘস্থায়ী হবে।

আরও

শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

ফিচার-লাইফস্টাইল

শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

অধিকাংশ মা-বাবাই চিন্তিত কারণ, শিশু ও কিশোর-কিশোরীদের স্ক্রিনে কাটানো সময়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। ভিডিও দেখা, গেম খেলা,...

২০২৬-০৬-১৫ ১১:৫০

মলের সঙ্গে রক্ত দেখেও অবহেলা করছেন, এটি পাইলস নাকি ক্যান্সারের লক্ষণ?

ফিচার-লাইফস্টাইল

মলের সঙ্গে রক্ত দেখেও অবহেলা করছেন, এটি পাইলস নাকি ক্যান্সারের লক্ষণ?

মলত্যাগের সময় রক্ত দেখা গেলে অনেকেই প্রথমে ধরে নেন এটি পাইলসের সমস্যা। আবার কেউ কেউ লজ্জা বা অবহেলার কারণে বিষয়টি নিয়ে চ...

২০২৬-০৬-০৯ ২৩:২৩

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবার করণীয়

ফিচার-লাইফস্টাইল

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবার করণীয়

পিতা-মাতার জন্য আল্লাহর দেওয়া সব থেকে বড় নেয়ামত হলো সন্তান। সন্তানের থেকে বড় আর কোনো আনন্দ নেই মা-বাবার জীবনে। শৈশবে সন্...

২০২৬-০৬-০৮ ১৩:১৯

কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি?

ফিচার-লাইফস্টাইল

কী কারণে নারীদের বিটরুট খাওয়া জরুরি?

বিটরুট সবচেয়ে স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্যতম। কম ক্যালোরি সমৃদ্ধ এবং পুষ্টিকর সুপারফুড বিটরুট। যা অ্যান্টিঅক্সিডেন্ট, ভি...

২০২৬-০৬-০৩ ১১:০০

অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?

ফিচার-লাইফস্টাইল

অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?

তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে নিজর শরীরকে সুস্থ রাখার নানা উপায় খুঁজছে সবাই। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চল...

২০২৬-০৬-০১ ১০:১৪

ধূমপান যেভাবে হৃদযন্ত্রের ক্ষতি করে

ফিচার-লাইফস্টাইল

ধূমপান যেভাবে হৃদযন্ত্রের ক্ষতি করে

আমাদের স্বাস্থ্যের ওপর ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বললে প্রথমেই আমাদের মনে আসে ফুসফুসের ক্ষতির কথা। এই বিষয়টি সবা...

২০২৬-০৫-৩১ ১১:০৯