রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপে ক্লোসার আরেকটি রেকর্ড ভেঙেছেন মেসি

বিশ্বকাপে ক্লোসার আরেকটি রেকর্ড ভেঙেছেন মেসি

ফ্রান্সের সাবেক তারকা অলিভিয়ের জিরুদ ঠিকই বলেছিলেন, লিওনেল মেসি যেন বয়সের সাথে সাথে আরও বেশি দুর্দান্ত হয়ে উঠছেন। ৩৯ বছর বয়সে পা রাখার ঠিক দুই দিন আগে চলমান বিশ্বকাপে তিনি যা করছেন, তা সত্যিই অবিশ্বাস্য!

আর্জেন্টিনার হয়ে শেষ দুই ম্যাচে দলের পক্ষে একমাত্র গোলদাতা হিসেবে তিনি একাই করলেন ৫টি গোল। অস্ট্রিয়ার বিপক্ষে আজ জোড়া গোল করার মাধ্যমে তিনি শুধু দলকে ম্যাচই জেতাননি, বরং বেশ কিছু অনন্য রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন প্রথমার্ধের গোলে। জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এখন তিনিই বিশ্বকাপের মঞ্চে এককভাবে সবচেয়ে বেশি গোলের মালিক। মাত্র এক গোলের লিড নিয়ে যেন স্বস্তি ছিল না আর্জেন্টিনা শিবিরে।

তাই বড় জয় নিশ্চিতে আবারও মেসির আবির্ভাব। হার না মানা এক প্রচেষ্টায় করলেন বিশ্বকাপে নিজের ১৮তম গোল। তাতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও গড়লেন ৩৮ বছর বয়সী তারকা। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ১৮টি ম্যাচ জিতে তিনি ক্লোসার ১৭টি ম্যাচ জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন।

চলতি বিশ্বকাপে দুই ম্যাচে ৫ গোল, আর কাতারে শুরু গোলযাত্রায় তিনি ৬ ম্যাচে একাই ১০টি গোল করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটি পেয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়লেন। ১৯৫৮ ও ১৯৭০ সালে এক আসরেই এই কৃতিত্ব দেখান ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহো।

মাঠে তিনি ঠিক সময়ে ঠিক জায়গায় তো থাকছেনই, পাশাপাশি খেলা তৈরি করা এবং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার দায়িত্বটাও মাঝমাঠ থেকে দারুণভাবে সামলাচ্ছেন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০