বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিরল রোগে আক্রান্ত মেয়ে, মুখ খুললেন বরুণ ধাওয়ান

বিরল রোগে আক্রান্ত মেয়ে, মুখ খুললেন বরুণ ধাওয়ান

বলিউড তারকা বরুণ ধাওয়ান সাধারণত তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে মেয়ে লারাকে নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মেয়েকে ঘিরে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন।

বরুণ জানিয়েছেন, তার দেড় বছরের মেয়ে একটি গুরুতর শারীরিক সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না।

২০২৪ সালের ৩ জুন বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা দালাল-এর ঘরে আসে কন্যাসন্তান লারা। বাবা হওয়ার পর থেকে তার জীবন অনেকটাই বদলে যায়। এতদিন মেয়েকে নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা না বললেও এবার তিনি খোলামেলা হয়েছেন।

পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে বরুণ জানান, লারার দেড় বছর বয়সে ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) ধরা পড়ে। এ সমস্যার কারণে শিশুর হিপ জয়েন্ট সঠিকভাবে বসে না, ফলে হাঁটাচলায় অসুবিধা হয়।

এই প্রসঙ্গে বরুণ বলেন, আমার মেয়ের ‘ডিডিএইচ’ নামের একটি রোগ হয়েছিল। এতে বাচ্চার হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকভাবে বসে না। এর ফলে একটি পা অন্য পায়ের তুলনায় ছোট বা বড় হয়ে যেতে পারে। আর এই কারণে হাঁটার ভঙ্গি বেঁকে যায়।শিশু ঠিকভাবে হাঁটতে বা দৌড়াতে পারে না।

তিনি আরো যোগ করেন, এতে অল্প বয়সেই আর্থ্রাইটিস বা স্লিপ ডিস্কের মতো জটিলতা দেখা দিতে পারে। পশ্চিমা দেশগুলোতে এ রোগের চিকিৎসা ছোটবেলা থেকেই উন্নতভাবে করা হয়। ভারতে এখনও সব জায়গায় সেই সুবিধা নেই, তবে দক্ষ চিকিৎসক রয়েছেন। আমার মেয়ের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, একটি বিশেষ পদ্ধতিতে তার হিপ ঠিক জায়গায় বসানো গেছে।”

চিকিৎসার অংশ হিসেবে লারাকে দীর্ঘ সময় প্লাস্টারে থাকতে হয়েছে বলেও জানান বরুণ। তাঁর ভাষায়, “ওকে স্পাইকা কাস্ট (এক ধরনের বিশেষ প্লাস্টার) পরতে হয়েছিল। প্রায় আড়াই মাস তার পুরো শরীর প্লাস্টারে ঢাকা ছিল। সময়টা খুব কঠিন ছিল। অ্যানেসথেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে এই প্রক্রিয়া করা হয়। ঘুম থেকে উঠে নিজেকে পুরো প্লাস্টারে আবৃত দেখে ওর জন্য সেটা সহজ ছিল না। এখন প্লাস্টার খুলে ফেলা হয়েছে। এই অভিজ্ঞতা নিয়ে আমি একটি বই লিখতে চাই।

সবশেষে বরুণ অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের শারীরিক পরিবর্তনের দিকে যেন তারা সচেতনভাবে নজর রাখেন এবং এমন সমস্যা অবহেলা না করেন।

তিনি স্পষ্ট করে বলেন, সহানুভূতি পাওয়ার জন্য নয় বরং সচেতনতা বাড়াতেই এই অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছেন। তাঁর মতে, সঠিক সময়ে চিকিৎসা পেলে এই রোগ পুরোপুরি নিরাময়যোগ্য।

উল্লেখ্য, বরুণকে সর্বশেষ দেখা গেছে ‘বর্ডার ২’ ছবিতে, যেটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। ছবিতে আরও অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিং, আহান শেঠি, সোনম বাজওয়া, অন্যা সিং ও মেধা রাণাসহ অনেকে।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২