বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিএসপিএ'র বর্ষসেরা হামজা চৌধুরী না ঋতুপর্ণা

বিএসপিএ'র বর্ষসেরা হামজা চৌধুরী না ঋতুপর্ণা

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)।

দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

২০২৫ সালে সেরা কোচের পুরস্কার পাচ্ছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ২২ মে শুক্রবার বেলা তিনটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১