মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

বিএনপির শ্রমিক সমাবেশে জনসমুদ্র, নিরাপত্তায় বিজিবি মোতায়েন

বিএনপির শ্রমিক সমাবেশে জনসমুদ্র, নিরাপত্তায় বিজিবি মোতায়েন

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন শ্রমিক দলের আয়োজিত সমাবেশে উপচে পড়া জনসমাগম হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে এর আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নয়াপল্টন সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে কাকরাইল থেকে নটরডেম কলেজ এলাকা পর্যন্ত বিস্তৃত হয় জনসমাগম।

সমাবেশস্থলে স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেককে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। দুপুরের পর মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর যোগ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন লন্ডন-এ অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর এটিই তার প্রথম শ্রমিক সমাবেশে অংশগ্রহণ।

সমাবেশে আগতদের প্রত্যাশা, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের কল্যাণে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হবে।

 

আরও

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

রাজনীতি

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই নিশ্চ...

২০২৬-০৬-২৩ ২১:২৬

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রাজনীতি

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ত...

২০২৬-০৬-২০ ২৩:০৭