বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিএনপি অফিস পোড়ানো মামলায় ঝালকাঠি যুবলীগের আহবায়কসহ চারজন জেল হাজতে

বিএনপি অফিস পোড়ানো মামলায় ঝালকাঠি যুবলীগের আহবায়কসহ চারজন জেল হাজতে

ঝালকাঠি জেলা বিএনপির অফিস পোড়ানে মামলায় জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবললীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।

এসময় পুরো আদালত চত্ত্বরে ছিল কড়া নিরাপত্তা । গত ২৪ জুন রাজধানীর শাহবাগ এলাকার পিজি হাসপাতাল থেকে তাদেরকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলাসহ ঝালকাঠির বেশ কয়টি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 আওয়ামীলীগ সরকার পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রদল নেতা সুমন মন্ডলের দায়ের করা একটি বিস্ফোরক আইনের একটি মামলায় আসামীদের জামিন চান তাদের আইনজীবী বনি আমিন আমিন বাকলাই। তবে আসামী পক্ষের আইনজীবীর করা জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম কবির আহম্মেদ। এদের বিকেলেই ঝালকাঠি কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৭ জুন শনিবার সন্ধায় তাদেরকে ঢাকা থেকে ঝালকাঠি কারাগারে আনা হয়।

আরও

তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

সারা দেশ

তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার বিটিসিএল অফিসের ভিতরে চোর সন্দেহে আনসার সদস্যদের পিটুনিতে অজ্ঞাত (২৫) এক...

২০২৬-০৯-০৮ ১৯:৪৫

নিরাপত্তা চেয়ে জিডি করার জেরে গোদাগাড়ীতে মা ও মেয়েকে পেটানোর অভিযোগ

সারা দেশ

নিরাপত্তা চেয়ে জিডি করার জেরে গোদাগাড়ীতে মা ও মেয়েকে পেটানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় মা ও মে...

২০২৬-০৯-০৮ ১৯:১৯

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জ...

২০২৬-০৯-০৮ ১৯:১৭

ধামরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

সারা দেশ

ধামরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মাহিদুর রহমান মাহিম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছ...

২০২৬-০৯-০৮ ১৯:০০

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১