বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৮-০৪ ১৭:২২
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার কথা তুলে ধরেছেন।
তিনি লিখেছেনঃ হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ কেউ বিল নির্ধারণ প্রক্রিয়া পর্যালোচনার আহ্বান জানান, আবার অনেকে দ্রুত তদন্তের দাবি জানান।