বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা

অভিনয়জীবনের দুই দশকেরও বেশি সময় পার করলেও তানজিকা আমিন বরাবরই পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেছেন। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যেমন নতুন করে আলোচনায় এসেছেন, তেমনি নিজের ব্যক্তিগত জীবনের একসময়ের চর্চিত বিচ্ছেদ নিয়েও এবার মুখ খুলেছেন তিনি।

দীর্ঘদিনের নীরবতা ভেঙে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের ইতি টানা প্রসঙ্গে তিনি জানিয়েছেন এক গভীর উপলব্ধির কথা।

তানজিকার মতে, বিচ্ছেদ মানেই তিক্ততা নয়, বরং কখনো কখনো দুজন ভালো মানুষও স্রেফ একসঙ্গে থাকতে না পারার কারণে আলাদা হয়ে যান। ২০১১ সালে পরিণয়ে আবদ্ধ হওয়ার মাত্র দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যাওয়া নিয়ে তানজিকার কোনো আক্ষেপ নেই। তার কথায়, দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।

অভিনেত্রীর মতে, বিয়ের সিদ্ধান্তটি সঠিক থাকলেও পরিস্থিতি বা বোঝাপড়ার অমিলের কারণে বিচ্ছেদটা ছিল অনিবার্য এক বাস্তবতা। তবে অতীতকে সুন্দর স্মৃতি হিসেবেই বর্ণনা করেছেন তানজিকা।

বিচ্ছেদের দীর্ঘ এক দশক পর ২০২৪ সালের শেষ দিকে এসে আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করে বর্তমানে তিনি বেশ সুখেই দিন কাটাচ্ছেন। একইসঙ্গে কাজের ক্ষেত্রেও ফিরে পেয়েছেন পুরোনো ছন্দ। ওটিটি ও টেলিভিশন নাটকে সরব উপস্থিতির ধারাবাহিকতায় আগামী ঈদুল আজহায় তাকে দেখা যাবে সাগর জাহান পরিচালিত ‘অবুঝ চোখ’ নাটকে।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে তানজিকা এখন নিজেকে নতুন করে চেনাতে ব্যস্ত পর্দার প্রতিটি চরিত্রে।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

বিনোদন

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

সিনেমার রুপালি পর্দা থেকে শুরু করে বিনোদনের রঙিন ভুবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়জয়কার এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্...

২০২৬-০৯-২৫ ১২:০০