বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বগুড়ায় ৪০০ একর জমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় ৪০০ একর জমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। আগামী শীত মৌসুমে এ প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বগুড়াকে দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। এ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় শিল্প অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপনের চাহিদাও বাড়ছে। উদ্যোক্তাদের এই চাহিদা বিবেচনায় নিয়ে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, নতুন শিল্পপার্কটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য শিল্প স্থাপনের সুযোগ বাড়বে। এর মাধ্যমে বগুড়ায় শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭