বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (০৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে ১১তম দিনের এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারীকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরিসংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি এবং নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়, বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সর্বমোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান :
শিক্ষামন্ত্রী সংসদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন :
স্কুল : ১৮ হাজার ৫৭৮টি। শিক্ষক ২ লাখ ৬৫ হাজার ৬৭৮ জন এবং কর্মচারী ৯৬ হাজার ৮৯২ জন।
স্কুল অ্যান্ড কলেজ : ১ হাজার ৪৯৩টি। শিক্ষক ৫৯ হাজার ৭৯৭ জন এবং কর্মচারী ২০ হাজার ৭৮২ জন।

কলেজ : ২ হাজার ৭৩৮টি। শিক্ষক ৮৬ হাজার ৬৪৬ জন এবং কর্মচারী ৩১ হাজার ৯৫৬ জন।
মাদরাসা : ৯ হাজার ২৯৩টি। শিক্ষক ১ লাখ ৬৪ হাজার ৩৭১ জন এবং কর্মচারী ৪৫ হাজার ৫২৪ জন।
কারিগরি ও ভোকেশনাল : ২ হাজার ২৭টি। শিক্ষক ২২ হাজার ৫০২ জন এবং কর্মচারী ১১ হাজার ৫৪৫ জন।

শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলেই এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

আরও

পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে

জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে

মহাপরিকল্পনায় আগামী দুই দশকের জন্য দেশের পর্যটন শিল্পের উন্নয়নের একটি সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে বলে জানিয়...

২০২৬-০৪-০৮ ১১:২৬

অনুমোদন ছাড়া বোতলজাত, চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ

জাতীয়

অনুমোদন ছাড়া বোতলজাত, চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ

চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অবৈধভাবে মজুত ও বোতলজাত জভফ ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়...

২০২৬-০৪-০৮ ১০:৪৬

তিন দিনে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে হামের টিকা দিয়েছে সরকার

জাতীয়

তিন দিনে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে হামের টিকা দিয়েছে সরকার

দেশব্যাপী হামের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় সরকার গত ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্ম...

২০২৬-০৪-০৮ ১০:৪১

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতীয়

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (০৭ এপ্র...

২০২৬-০৪-০৭ ২২:৩৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর স্থগিত

জাতীয়

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর স্থগিত

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি...

২০২৬-০৪-০৭ ২২:৩৩