মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতে পারে, বাড়বে করের চাপ

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতে পারে, বাড়বে করের চাপ

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমায় বড় কোনো পরিবর্তন আসছে না বলে আভাস পাওয়া গেছে। তবে করহার ও স্ল্যাব কাঠামোয় পরিবর্তনের কারণে নিম্ন-মধ্যবিত্ত থেকে উচ্চ আয়ের করদাতাদের অতিরিক্ত কর দিতে হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের অন্তর্বর্তী সরকারের নির্ধারণ করে যাওয়া কর কাঠামো অনুসরণ করেই নতুন বাজেট প্রণয়ন করতে পারে বর্তমান সরকার। একই সঙ্গে সব ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওইদিন বিকেল ৩টায় অধিবেশন আহ্বান করেছেন। ইতোমধ্যে বাজেট প্রস্তুতির কাজ জোরেশোরে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিভিন্ন প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও অংশীজনদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

 

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা তিন লাখ ৫০ হাজার টাকা। আগামী অর্থবছরে এটি বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে। যদিও ব্যবসায়ী সংগঠনগুলো মূল্যস্ফীতির কারণে করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার দাবি জানিয়েছে।

এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের প্রকৃত আয় বিবেচনায় করমুক্ত আয়সীমা অন্তত পাঁচ লাখ টাকা হওয়া উচিত। নারীদের ও সিনিয়র সিটিজেনদের জন্য এ সীমা আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

 

 

বর্তমানে সাতটি ধাপে আয়কর নির্ধারণ করা হলেও আগামী বাজেটে তা কমিয়ে ছয়টি ধাপে আনা হতে পারে। একই সঙ্গে প্রতিটি ধাপে করহার ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।

বর্তমান কাঠামোয় করমুক্ত সীমার পর প্রথম এক লাখ টাকায় ৫ শতাংশ কর দিতে হয়। কিন্তু নতুন প্রস্তাবে করমুক্ত সীমার পরবর্তী তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনা রয়েছে।

ফলে মধ্যবিত্ত চাকরিজীবীদের করের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

উদাহরণ হিসেবে ধরা যাক, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. মোস্তাকিমের মাসিক বেতন ৬০ হাজার টাকা। তার বার্ষিক আয় সাত লাখ ২০ হাজার টাকা।

বর্তমান কর কাঠামো অনুযায়ী বিনিয়োগ রেয়াত বাদে তাকে প্রায় আট হাজার টাকা আয়কর দিতে হয়। তবে নতুন কাঠামো কার্যকর হলে একই আয়ের জন্য তাকে প্রায় ১০ হাজার ৫০০ টাকা কর দিতে হতে পারে। অর্থাৎ কর বাড়বে প্রায় আড়াই হাজার টাকা।

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়া ব্যক্তিদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থা রাখা হতে পারে। নতুন করদাতারা আয়ের ভিত্তিতে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে কর পরিশোধের সুযোগ পাবেন।

করভীতি কমানো এবং নতুন করদাতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর সূত্র।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১