বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে পরীক্ষামূলক তরমুজ চাষে আশাবাদী তরুণ উদ্যোক্তা জাকির হোসেন

বাগেরহাটে পরীক্ষামূলক তরমুজ চাষে আশাবাদী তরুণ উদ্যোক্তা জাকির হোসেন

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে বিভিন্ন জাতের তরমুজ চাষ করে আশার আলো দেখছেন তরুণ উদ্যোক্তা মো. জাকির হোসেন। মাত্র ২৫ দিনের মধ্যেই অধিকাংশ গাছে ফুল এবং কিছু গাছে ফল আসায় তিনি আশাবাদী হয়ে উঠেছেন। তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি করেছে।

জানা গেছে, বাগেরহাট শহরে বসবাস করলেও শখের বশে ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষের কৌশল শেখেন জাকির শেখ। পরে প্রায় ৪০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে তিনটি জাতের তরমুজ—স্মার্ট বয়, কানিয়া ও সূর্য ডিম—চাষ শুরু করেন। এ অঞ্চলে আগে এ ধরনের তরমুজের চাষ তেমন না হলেও নতুন সম্ভাবনা সৃষ্টি করতে তিনি এ উদ্যোগ নেন।

মো. জাকির হোসেন বলেন, "গাছের বয়স এখন মাত্র ২৫ দিন। এরই মধ্যে অধিকাংশ গাছে ফুল এসেছে এবং কিছু গাছে ফলও ধরেছে। এটি মূলত শিক্ষামূলক ও পরীক্ষামূলক চাষ হিসেবে শুরু করলেও ফলন দেখে আমি খুবই উৎসাহিত। আশা করছি, এ চাষ থেকে লাভবান হব এবং অন্যরাও তরমুজ চাষে আগ্রহী হবেন।"

তিনি জানান, মালচিং পদ্ধতিতে প্রায় ১ হাজার ২০০টি তরমুজ গাছ রোপণ করা হয়েছে। প্রতিটি গাছে দুটি করে ফল রাখার পরিকল্পনা রয়েছে। সে হিসেবে প্রায় ২ হাজার ৪০০টি তরমুজ উৎপাদনের আশা করছেন তিনি। তবে ভালো মানের ফলন নিশ্চিত করতে অতিরিক্ত ফল অপসারণ করা হবে।

জাকির হোসেন আরও জানান, তরমুজ ক্ষেতের চারপাশে কাঁচামরিচ, ওলকচু, উন্নত জাতের পেঁপে, টমেটোসহ আরও কয়েক ধরনের পরীক্ষামূলক ফসলের চাষ করা হয়েছে। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে।

তিনি বলেন, "প্রথমবার চাষ করায় খরচ কিছুটা বেশি হয়েছে। তবে বর্তমান অবস্থায় গাছের বৃদ্ধি ও ফলন দেখে মনে হচ্ছে, সব খরচ বাদ দিয়েও ভালো লাভ করা সম্ভব হবে।"

স্থানীয় কৃষকদের মতে, জাকির হোসেনের এই উদ্যোগ সফল হলে বাগেরহাট অঞ্চলেও বাণিজ্যিকভাবে উন্নত জাতের তরমুজ চাষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আরও

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্র...

২০২৬-০৯-০৯ ১৫:০৬