রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেও অফ-ফর্মে ছিলেন পেশোয়ার জালমির অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। কিন্তু পিএসএল শুরুর পরই যেন ব্যাটে আবারও নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। টুর্নামেন্টের প্রথম পর্বে একটি সেঞ্চুরি করেছিলেন বাবর। কোয়ালিফায়ার ম্যাচে গতকাল মঙ্গলবার রাতেও করেছেন আরেকটি শতক। তাতেই হয়েছে এক অনন্য রেকর্ড। আর বাবরের রেকর্ড গড়ার রাতে ফাইনালে উঠেছে পেশোয়ার ।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২১ রান করে পেশোয়ার জালমি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেডের ইনিংস। ফলে ৭০ রানের জয় পেয়ে যায় পেশোয়ার।

চলতি মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করার মাধ্যমে পিএসএলের ইতিহাসে চতুর্থ শতক তুলে নিয়েছেন বাবর আজম। তাতেই উসমান খানের সঙ্গে যৌথভাবে পিএসএলের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে গেছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন বাবর। তার সেঞ্চুরির সংখ্যা ১৩টি। আর গেইলে করেছেন ২২টি সেঞ্চুরি।

করাচিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পেশোয়ারকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ হারিস। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়েও একটি দুর্দান্ত জুটি গড়েন বাবর। আর শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন অ্যারন হার্ডি। তাতেই রানের পাহাড় গড়ে পেশেয়ার।

দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন বাবর। মাত্র ৫৯ বলে খেলা তার ইনিংসটি ১২টি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া কুশল মেন্ডিস ৪১, মোহাম্মদ হারিস ৩৫ এবং অ্যারন হার্ডি ২০ রান করেন।

জবাবে করতে নেমে শুরুর দিকে রান রেট ঠিক রেখেছিল ইসলামমাবাদ ইউনাইটেড। কিন্তু একের পর এক উইকেট পতনের ধাক্কা সামলে  নিতে পারেনি তারা। ফলে ক্রমান্বয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে শাদাব খানের দল। শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার মেনে নিতে হয় ইউনাইটেডকে। সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। ২৫ রান করেন শাদাব খান। এছাড়া ইমাদ ওয়াসিম ২২ ও ডেভন কনওয়ে ২০ রান করেন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০