সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ ঘন্টার অভিযানে শ্রীমঙ্গল র‍্যাবের ফাঁদে ছেলে আটক

বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ ঘন্টার অভিযানে শ্রীমঙ্গল র‍্যাবের ফাঁদে ছেলে আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা এবং বড় ভাইকে গুরুতর আহত করার ঘটনার অভিযুক্ত ছোট ছেলে মশিক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে উপজেলার কালাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তের বাবা আকল মিয়া (৮৮) নিহত হয়েছেন।

গুরুতর আহত বড় ভাই শহিদুল রহমান শহিদকে (৪৭) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ভাইয়ের সাথে মশিক মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মশিক তার নিজের দুই সন্তানকে মারধর করতে থাকলে বাবা বাধা দেন, যার জেরে মশিক তার বাবাকে ছুরিকাঘাত করে এবং তাকে বাঁচাতে আসা বড় ভাইকেও আঘাত করে পালিয়ে যায়।

 তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ও পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং বিকেলের মধ্যেই ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

সারা দেশ

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (৪ অ...

২০২৬-১০-০৫ ১৭:১৬

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

সারা দেশ

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবো, এক...

২০২৬-১০-০৫ ১৭:১৫

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশ

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই নীলফামারীর ৬ উপজেলায় এখন ব্যস্ত সময় পার...

২০২৬-১০-০৫ ১৪:০৩