শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আসছে হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

আসছে হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

ঈদে হাবিব ওয়াহিদ তার ভক্তদের উপহার দিয়েছিলেন ‘কই রইলা রে’। ফোক ফিউশন গানটির মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর হাবিবের সঙ্গে গান করেছেন কায়া। যিনি হাবিবের সংগীতায়োজনে ‘কৃষ্ণ’ অ্যালবাম দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া গানটিতে কায়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় গায়ক মুজা।

সেই লোকজ সুরের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি গানের খবর দিলেন হাবিব। এ গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’। এটি রচনা করেছেন এস এ হক অলিক। তার গীতিকবিতায় এর আগে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান করেছেন হাবিব। নতুন গানেও সে ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা দুজনের।

বরাবরের মতোই গানের সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব। ভিডিও নির্মাণে চন্দন রায় চৌধুরী। হাবিব জানান, শিগগির গানচিত্রটি অন্তর্জালে প্রকাশিত হবে।

নতুন গানটি নিয়ে হাবিব গণমাধ্যমকে বলেন, “পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হলো, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ গানটি তৈরি করা। যদিও ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি, তারপরও চেষ্টা থাকছে আগের চেয়ে অন্যরকম সুর ও সংগীতায়োজন তুলে ধরার। আশা করছি, নতুন গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে।”

প্রসঙ্গত, গত বছর কোক স্টুডিও বাংলায় প্রকাশিত হয়েছিল হাবিবের ফোক ফিউশন ‘মহাজাদু’। এতে তাজিকিস্তানের শিল্পী মেহরনিগর রুস্তমের সঙ্গে দ্বৈত গেয়েছেন শিল্পী। ইউটিউবে গানটির ভিউ সাড়ে ছয় কোটির বেশি।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯